somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেলওয়ের ইতিহাস ।। রেজা ঘটক

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর। জর্জ স্টিফেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় বিশ্বের প্রথম জর্জ রেলওয়ে ইংল্যান্ডের স্টকটন থেকে ২৫ কি.মি. দূরবর্তী ডার্লিংটন পর্যন্ত জনসাধারণের জন্য উদ্বোধন করা হয়। যে রেল ইঞ্জিন নিয়ে জর্জ স্টিফেনসন স্টকটন থেকে ডার্লিংটনের উদ্দেশ্যে রওনা দেন, সেটির নাম ছিল লোকোমোশান। ড্রাইভার ছিলেন রেলের আবিষ্কারক জর্জ স্টিফেনসন নিজে। তাঁকে বলা হয় রেলওয়ের জনক। জর্জ স্টিফেনসন কর্তৃক উদ্ভাবিত রেললাইনের গেজের দূরত্ব ৪ ফুট সাড়ে ৮ ইঞ্চি বা ১৪৩৫ মিলিমিটার। ১৮৩০ সালের ১৫ সেপ্টেম্বর চালু হয় ইংল্যান্ডের লিভারপুল টু ম্যাঞ্চেস্টার রেলওয়ে সার্ভিস। জর্জ স্টিফেনসন (৯ জুন ১৭৮১ - ১২ আগস্ট ১৮৪৮) ছিলেন একজন সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড ডালহৌসি সর্ব প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক পর্ষদের কাছে ভারতবর্ষে রেলওয়ে স্থাপনের জন্য প্রস্তাব পেশ করেন। পরে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল গেট ইন্ডিয়ার পেনিনসুলার রেলওয়ে নামক কোম্পানি কর্তৃক নির্মিত মুম্বাই থেকে থানে পর্যন্ত ৩৩ কিলোমিটার দীর্ঘ রেল লাইনটির উদ্বোধন করা হয়। এটিই ছিল ব্রিটিশ ভারতে রেলওয়ের প্রথম যাত্রা। আর বাংলার প্রথম রেলপথ চালু হয় ১৮৫৪ সালে পশ্চিম বঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত ৩৮ কিলোমিটার রেলপথের উদ্বোধনের মাধ্যমে। ১৮৭৪ সাল থেকে ১৮৭৯ সালের মধ্যে নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে নামে ব্রিটিশ সরকার একটি নতুন ২৫০ কিলোমিটার দীর্ঘ মিটারগেজ রেললাইন স্থাপন করে। লাইনটি পদ্মার বাম তীর ঘেঁষে সারা (হার্ডিঞ্জ ব্রিজ) থেকে চিলাহাটি হয়ে হিমালয়ের পাদদেশস্থ ভারতের শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত। কলকাতা থেকে উত্তরবঙ্গ এবং আসামের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য পদ্মার উপরে সেতু নির্মাণ তখন জরুরি হয়ে পড়ে। তারই প্রেক্ষাপটে ১৯১৫ সালের ৪ মার্চ দুই লেনবিশিষ্ট হার্ডিঞ্জ ব্রিজ রেল চলাচলের জন্য উদ্বোধন করা হয়। এর ফলে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে চিলাহাটি হয়ে কলকাতা ও ভারতের অন্যান্য স্থানে মালামাল সরবরাহ ও যাত্রী চলাচল গাড়ি বদল ছাড়াই সম্ভব হয়ে ওঠে।
১৮৬২ সালের ১৫ নভেম্বর। চুয়াডাঙ্গার দর্শণা থেকে কুষ্টিয়ার জগোটি পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার দীর্ঘ ৫ ফুট ৬ ইঞ্জি সাইজের ব্রডগেজ লাইনের মাধ্যমে বাংলাদেশ ভূ-খণ্ডে প্রথম রেল চলাচল শুরু হয়। ১৮৮৫ সালের ৪ জানুয়ারি আরো ১৪.৯৮ কিলোমিটার মিটারগেজ রেললাইন সম্প্রসারণ করে বেঙ্গল আসাম রেলওয়ের সঙ্গে যুক্ত করার প্রয়াস নেওয়া হয়। এটি ঢাকা থেকে নারায়নগঞ্জ পর্যন্ত ১৪.৯৮ কিলোমিটার মিটারগেজ লাইন। ১৮৯৫ সালের ১ জুলাই চালু হয় দুইটি রেলওয়ে সার্ভিস। ১৪৯.৮৯ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কুমিল্লা রেলওয়ে এবং ৫০.৮৯ কিলোমিটার দীর্ঘ লাকসাম চাঁদপুর রেলওয়ে। এই দুইটি রেললাইনও মিটারগেজ সার্ভিস। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর কলকাতা বেঙ্গল আসাম রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যায়।

...................চলবে..................
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×