somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ১১ প্রধানমন্ত্রী'র ৩ জন খুন, ৪ জন মৃত, ১ জন কারাগারে, ১ জন হাসপাতালে, ১ জন ভাড়াবাসায় ও ১ জন সরকারি বাসভবনে!!!

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা উত্তর বাংলাদেশে এ পর্যন্ত মোট ১১ জন ব্যক্তি প্রধানমন্ত্রী হবার গৌরব অর্জন করেছেন। তার মধ্যে সাত জন মারা গেছেন আর চার জন জীবিত আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন-
১. তাজউদ্দিন আহমদ (১৯২৫-১৯৭৫) প্রধানমন্ত্রী ছিলেন ১১ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২
২. শেখ মুজিবুর রহমান (১৯২০-১৭৫) প্রধানমন্ত্রী ছিলেন ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫
৩. ক্যাপ্টেন মুহম্মদ মনসুর আলী (১৯১৯-১৯৭৫) প্রধানমন্ত্রী ছিলেন ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫
৪. মশিউর রহমান যাদু মিঞা (১৯২৪-১৯৭৯) প্রধানমন্ত্রী ছিলেন ২৯ জুন ১৯৭৮ থেকে ১২ মার্চ ১৯৭৯
৫. শাহ আজিজুর রহমান (১৯২৫-১৯৮৮) প্রধানমন্ত্রী ছিলেন ১৫ এপ্রিল ১৯৭৯ থেকে ২৪ মার্চ ১৯৮২
৬. আতাউর রহমান খান (১৯০৭-১৯৯১) প্রধানমন্ত্রী ছিলেন ৩০ মার্চ ১৯৮৪ থেকে ৯ জুলাই ১৯৮৬
৭. মিজানুর রহমান চৌধুরী (১৯২৮-২০০৬) প্রধানমন্ত্রী ছিলেন ৯ জুলাই ১৯৮৬ থেকে ২৭ মার্চ ১৯৮৮
৮. মওদুদ আহমদ (১৯৪০-) প্রধানমন্ত্রী ছিলেন ২৭ মার্চ ১৯৮৮ থেকে ১২ আগস্ট ১৯৮৯
৯. কাজী জাফর আহমেদ (১৯৩৯-) প্রধানমন্ত্রী ছিলেন ১২ আগস্ট ১৯৮৯ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০
১০. খালেদা জিয়া (১৯৪৪-) প্রধানমন্ত্রী ছিলেন ২০ মার্চ ১৯৯১ থেকে ৩০ মার্চ ১৯৯৬
১১. শেখ হাসিনা (১৯৪৭-) প্রধানমন্ত্রী ছিলেন ২৩ জুন ১৯৯৬ থেকে ১৫ জুলাই ২০০১
১২. খালেদা জিয়া (১৯৪৪-) প্রধানমন্ত্রী ছিলেন ১০ অক্টোবর ২০০১ থেকে ২৯ অক্টোবর ২০০৬
১৩. শেখ হাসিনা (১৯৪৭-) প্রধানমন্ত্রী ছিলেন ৬ জানুয়ারি ২০০৯ থেকে ১২ জানুয়ারি ২০১৪
১৪. শেখ হাসিনা (১৯৪৭- ) প্রধানমন্ত্রী আছেন ১২ জানুয়ারি ২০১৪ থেকে বর্তমান
মোট ১১ জন ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছেন। এর মধ্যে ১৯৭৫ সালে হত্যা করা হয়েছে তিন জন তাজউদ্দিন আহমদ, শেখ মুজিবুর রহমান ও ক্যাপ্টেন এম মনসুর আলী, স্বাভাবিক মৃত্যু চারজনের মশিউর রহমান যাদু মিঞা ১৯৭৯ সালে, শাহ আজিজুর রহমান ১৯৮৮ সালে, আতাউর রহমান খান ১৯৯১ সালে ও মিজানুর রহমান চৌধুরী ২০০৬ সালে মারা যান। জীবিত চারজনের মধ্যে মওদুদ আহমেদ বর্তমানে কারাগারে আছেন। কাজী জাফর আহমেদ অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। খালেদা জিয়া দশম সাধারণ নির্বাচনে অংশগ্রহন না করে এখন বিএনপি'র চেয়ারম্যান হিসেবে গুলশানের ভাড়া বাড়িতে আছেন। আর শেখ হাসিনা তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এখন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে আছেন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×