somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লম্বা ইনিংস খেলতে না পারার ব্যর্থতা নিয়েই প্রথম দিন পার করল টাইগার্সরা!!

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলীয় ১২ রানের মাথায় ডেল স্টেইনকে উইকেট উপহার দিলেন তামিম। তামিমের উইকেটটি নিয়ে শন পোলকের পর দ্বিতীয় প্রোটিয়াস বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়লেন স্টেইন। ক্রিকেট ইতিহাসে চারশ টেস্ট উইকেট পাওয়া ত্রয়োদশ খেলোয়াড় হলেন ডেল স্টেইন।
লাঞ্চের আগ পর্যন্ত ধৈর্য্যশীল ব্যাটিংয়ে বাকি সময়টা কাটিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান ইমরুল ও মোমিনুল। নিজেদের মধ্যে ৬৩ রানের জুটি গড়েছেন। ৭৬ বল খেলে মুমিনুল অপরাজিত ছিলেন ৩৫ রানে, ইমরুল ৮৫ বল খেলে অপরাজিত ছিলেন ২৮ রানের। ১ উইকেটে ৭৫ রান নিয়ে বাংলাদেশ লাঞ্চ করতে যায়।
লাঞ্চের পর জেপি ডুমিনিকে আক্রমণে আনেন হাশিম আমলা। নিজের দ্বিতীয় ওভারেই মুমিনুল হককে ফিরিয়ে দিয়ে ৬৯ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন ডুমিনি। ডুমিনির অফ স্টাম্পের একটু বাইরের বল কাট করতে চেয়েছিলেন মুমিনুল। বল শরীরের খুব কাছে থাকায় ঠিক মতো খেলতে পারেননি। একটু লাফানো বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে টেস্ট ক্রিকেটে আজ অভিষেক হওয়া দক্ষিণ আফ্রিকার নতুন উইকেট কিপার ড্যান ভিলাসের গ্লাভসে। টেস্টে এটাই ড্যান ভিলাসের প্রথম ডিসমিসাল।
বাংলাদেশে ১ উইকেটে ১২ রান থেকে লাঞ্চ পর্যন্ত ছিল সেই ১ উইকেটে ৭৫ রান। লাঞ্চের পর মোমিনুলের আউটে ২ উইকেট ৮১ রানে পরিনত হয়। ডুমিনি পরের ওভারে ফিরে ইমরুল কায়েসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। মুহূর্তে ৩ উইকেটে ৮৬ রানে পরিনত হয় বাংলাদেশ।
ক্রিজে এখন নতুন দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও ক্যাপ্টেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ইনিংসকে লম্বা করার দায়িত্ব নেন এই দুই ব্যাটসম্যান। ৯১ বল খেলে ৩টি চারের সাহায্যে ৩৫ রান করে মাহমুদউল্লাহ ডেল স্টেইনের ৪০১তম শিকার। মুশফিক মাহমুদউল্লাহ জুটি ৯৬ রান যোগ করেন। এরপর শাকিবকে সঙ্গে নিয়ে বাংলাদেশের লিটল মাস্টার মুশফিক দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু ডিন এলগারের বলটি মুশফিকের ব্যাট বা প‌্যাড কোনোটাতে না লাগলেও বেশ কয়েকবার রিপ্লে দেখার পর থার্ড আম্পায়ার মুশফিককে আউট দেন। মুশফিক ১২৫ বলে ৭ টি চারের সাহায্যে করেছেন ৬৫ রান। এখন পর্যন্ত টাইগার্সদের প্রথম ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরি এটি।
মুশফিক যখন আউট হন তখন দলীয় রান ৭৪.১ ওভারে ৫ উইকেটে ২১৫।
এরপর মাত্র ৩ ওভার খেলার পরেই বাংলাদেশ লিটন দাসকে হারিয়ে ৬ উইকেটে ২২০-এ পরিনত হয়। লিটন দ্রুত ফিরে গেলে ক্রিজে আসেন এই টেস্টে তাইজুলের জায়গায় দলে ফেরা নাসির হোসেন। মূলত মুশফিক আউট হবার পরেই দক্ষিণ আফ্রিকা তৃতীয় সেশনে আবার খেলায় ফিরে আসে। চাপে পড়ে বাংলাদেশ।
বাংলাদেশ দল যখন শাকিবের দিকে তাকিয়ে তখন শাকিব নাসিরকে নিয়ে একটি জুটি গড়ার আভাস দিয়েও হল না। দলীয় ২৪৫ রানের মাথায় শাকিব ৩৫ রান করে আউট হন। পুরোপুরি ব্যাকপুটে চলে যায় টাইগার্সরা। এখন প্রথম দিনেই অলআউটের শংকা মাঠে। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৮৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান। ক্রিজে আছেন নাসির ১৩ রানে অপরাজিত। প্রথম দিনের খেলা শেষ হতে এখনো ১১ বল বাকি। ডেল স্টেইন ৩০ রানে ৩টি এবং ডুমিনি ২৭ রানে ৩টি উইকেট দখল করেন।

৩০ জুলাই ২০১৫
ঢাকা

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×