somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আর নয়!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার রাত ১০টা ৩০ মিনিটে গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী কুখ্যাত বদর নেতা মীর কাসেম আলী'র ফাঁসি কার্যকর হয়েছে। জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসি কার্যকর করায় জামায়াতের পরম বন্ধু একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান আবারো ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এক প্রেস রিলিজে পাকিস্তান দাবি করেছে- ''ত্রুটিপূর্ণ বিচারে ১৯৭১ এর ডিসেম্বরের আগে অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের জামায়াতে ইসলামীর ‘প্রখ্যাত’ নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত। ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধীদের দমন পুরোপুরি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

বাংলাদেশ সরকারের প্রতি ১৯৭৪ সালের ভারত-পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপক্ষীয় চুক্তি অনুসরণের আহ্বান জানিয়ে পাকিস্তান দাবি করেছে, ক্ষমার আওতায় বিচার না করার সিদ্ধান্ত হয়েছিল ওই চুক্তিতে। পাকিস্তান ওই ত্রিপক্ষীয় চুক্তির বিপরীতে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। যা রক্ষা করা বাংলাদেশের কর্তব্য।''

পাকিস্তান সুস্পষ্টভাবে আবারো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের এ পর্যন্ত যাদেরই বিচারের রায় যখনই কার্যকর হয়েছে, তখন থেকে প্রতিবারই একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের বারবার এই অনাকাঙ্খিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ একটি রীতিতে পরিণত হয়েছে। সর্বশেষ একাত্তরের কুখ্যাত বদর নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পর পাকিস্তান আবারো আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার লংঘন করলো।

বাংলাদেশ সরকারের উচিত ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনারকে ডেকে এই শিষ্টাচার লংঘনের বিষয়ে কড়াভাবে জবাব চাওয়া। পাকিস্তান যে এখনো সেই একাত্তরের পুরানো মিত্রদের ভুলতে পারেনি, এখনো যে তারা বাংলাদেশের বিরুদ্ধে সেই পুরানো মিত্রদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি তারই সুস্পষ্ট উদাহরণ।

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের ৯৩ হাজার প্রশিক্ষিত সেনা ঢাকার রেসকোর্স ময়দানে বীর বাঙ্গালীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল। সেই পরাজয়ের স্মৃতি পাকিস্তান কোনোদিন ভুলতে পারবে না। একাত্তরের পরাজিত শত্রু পাকিস্তান সেই কষ্টের ভার এখনো বহন করে বলেই জামায়াত ও নিজেদের সেই ভয়ংকর অপরাধকে এখনো মেনে নিতে পারেনি।

এমন কি আজ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়নি। একাত্তরের সেই ঘৃর্ণ্য অপরাধের জন্য পাকিস্তানকে নিঃশর্তভাবেই ক্ষমা চাইতে হবে। যতদিন পাকিস্তান ক্ষমা না চাইবে ততদিন পাকিস্তানের সঙ্গে আর কোনো সম্পর্ক নয়।

পাকিস্তান আবারো যে ধৃষ্টতা দেখিয়েছে, এখন বাংলাদেশের উচিত ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা। আর যদি সঠিক জবাব পাওয়া না যায়, তাহলে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। পাকিস্তান তাদের আচরণ দিয়েই বারবার বুঝিয়ে দেয় তারা কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না, ভবিষ্যতেও বন্ধু হতে পারবে না। বরং তারা কূটনৈতিক সম্পর্কের আড়ালে বাংলাদেশে নানান ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে।

চব্বিশঘণ্টার মধ্যে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে যথাযথ জবাব না পেলে তাকে বরখাস্ত করাই হবে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে যথার্থ সিদ্ধান্ত। একটি স্বাধীন দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ে পাকিস্তানের মিথ্যাচারকে হজম করা বাংলাদেশের জন্য মোটেও উচিত কাজ হবে না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আজই পাকিস্তানের এই ধৃষ্টতার তীব্র প্রতিক্রিয়া দিতে হবে।

পাকিস্তান সরকারের এই ঘৃর্ণ্য ধৃষ্টতার জন্য তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাই। পাকিস্তানের সঙ্গে আর কোনো বন্ধুত্ব আমরা দেখতে চাই না। পাকিস্তান কার্যত একটি ব্যর্থ রাষ্ট্র। আর সেই ব্যর্থ রাষ্ট্রের এমন ধৃষ্টতা বাংলাদেশ মোটেও মেনে নিতে পারে না।

..................................
৪ সেপ্টেম্বর ২০১৬

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×