somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদের 'দেবী' উপন্যাসের কাহিনী চুরি!!!

০৩ রা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদের 'দেবী' উপন্যাসের কাহিনীটি চুরি করেছেন শিবাশীষ রায়। শিবাশীষ রায়ের সেই কাহিনী অবলম্বনে 'ইএসপি একটি রহস্য গল্প' নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা শেখর দাশ। এই চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন শেখর দাশ ও শিবাশীষ রায়।

এই চলচ্চিত্রে পলা চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যেটি আসলে দেবী উপন্যাসের রানু চরিত্র। রানুকে পাল্টে করা হয়েছে পলা। আর মিসির আলীকে পাল্টে করা হয়েছে প্রফেসর ডক্টর মাঈতী। আর উপন্যাসের নীলু চরিত্রকে করা হয়েছে বন্যা। বন্যা চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। উপন্যাসের কাহিনী একটু কাটছাট করে রাইমাকে করা হয়েছে পেয়িং গেস্ট। উপন্যাসের রানু ছিল বাড়িওয়ালার মেয়ে। যে কিনা সাইকোলজি'র স্টুডেন্ট। আর রানু'র মৃত্যু দৃশ্যকে পাল্টে গাড়ি দুর্ঘটনা দেখানো হয়েছে। কুমারী বলিকে দেখানো হয়েছে শৌল মাছ কেটে মন্তাজ করে।

এভাবেই কলকাতার বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে। আর সেসব দেখার জন্য বাংলাদেশের ইয়াং জেনারেশান হুমড়ি খেয়ে পড়ছে। মাঝখানের রহস্যটুকু, চুরিটুকু এই নিউ জেনারেশান ধরতে পারছে না।

হুমায়ূন আহমেদের পরিবারের উচিত মিস্টার শিবাশীষ রায় ও মিস্টার শেখর দাশের বিরুদ্ধে আইনগতভাবে লড়াইয়ে নামা। ইন্টারন্যাশনাল কপিরাইট আইনে এটা স্রেফ চুরি। দেবী উপন্যাসের কাহিনী চুরি করে কৌশলে যেটুকু পরিবর্তন করা হয়েছে, তা সবাই বুঝতে পারবেন। বিশেষ করে যারা হুমায়ূন আহমেদের 'দেবী' উপন্যাসটি পড়েছেন।

এই হলো একটা হাইপোথিসিস যে মিস্টার শিবাশীষ রায় হুমায়ূন আহমেদের 'দেবী' উপন্যাসের কাহিনী চুরি করেছেন। আর যদি উল্টো হয়, সেক্ষেত্রে দ্বিতীয় হাইপোথিসিস হলো, হুমায়ূন মিস্টার শিবাশীষ রায়ের 'ইএসপি একটি রহস্য গল্প'-এর কাহিনী চুরি করে 'দেবী' উপন্যাসটি লিখেছেন। যে কোনো একটি হাইপোথিসিস সত্য। এখন আমাদের জানতে হবে কে কারটা চুরি করলেন? হুমায়ূন আহমেদ শিবাশীষ রায়ের কাহিনী নাকি শিবাশীষ রায় হুমায়ূন আহমেদের কাহিনী।

হুমায়ূন আহমেদ বেঁচে নাই, তাই তাঁর মুখ থেকে এই রহস্য জানার উপায় নাই। কিন্তু শিবাশীষ রায় ও শেখর দাশ বেঁচে আছেন। তাঁরা সত্যটা বলতে পারবেন। আমরা সত্যটা জানতে চাই।

------------------
৩ নভেম্বর ২০১৮
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

×