আহবান তোমাকে
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আহবান তোমাকে
সবুজ থেকে সবুজাভ ত্রিমাত্রিক ক্যানভাসে
ধূলি ধূসরিত পথে
কিছুক্ষন হেটে যাও।
পথ নয় ঠিক-
পার্বতীর স্নান-জলধারা
মিশে এসে ধরনীর বুকে
তার স্পর্শে গরবীত বালুকায়
হেঁটে যাও তুমি।
এক আকাশ নীল পাবে
আরণ্যক সবুজ
বনবিহঙ্গের কূজন পাবে
সাদা লাল বনফুল।
আহবান তোমাকে
প্রতিক্ষিত প্রিয় প্রহরের নীরবতায়
অচেনা নির্জনে
কিছুক্ষণ হেটে যাও।
হয়ত পড়বে মনে
ভুলে যাওয়া প্রিয়মুখ
আনমনে শুনবে তুমি
প্রিয়কন্ঠে ভুলে যাওয়া প্রিয়সুর।
সলাজ হাসি পাহাড়ি বালিকার
রাঙ্গা অধরে
বর্ণিল প্রজাপতির
ডানা ছুঁয়ে গেলে
আর একবার ভালোবেসো তুমি
কৈশোরের প্রিয়তমে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন