somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববর্ষের ইলিশ

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনৈক ক্রেতা ইলিশ মাছ কিনতে বাজারে গেছেন। পহেলা বৈশাখের দিন তার ছেলের ইলিশ মাছ খাওয়া চাই ই চাই। প্রতিবার অবশ্য আগে আগেই কিনা হয়। কিন্তু, এবার দেরী হয়ে গেলো। ইলিশ মাছের সামনে যেয়ে দাঁড়ালেন তিনি।
- ভাই! জোড়া কতো?
-৩৫০০ টাকা জোড়া!
- খাইছে! এগুলা কি ইলিশ না খলিশা?
-এতো কিছু জানিনা! নিলে নেন! না নিলে যান। আর ও ক্রেতা আছে। এতো টাইম নাইক্কা
ক্রেতা মাছের ফিগারের দিকে তাকান। একটা মাছের দাম যদি ১৭০০ টাকা হয়, তাহলে একটা মাছ কয় পিস করা যাবে!
সাইজ দেখে বুঝলেন, বেশী হলে ১০ পিস হবে। তারমানে এক পিসের দাম পরবে ১৭০ টাকা!!!!
যা দিয়ে অন্তত আধা কেজি গরুর গোশত তো খাওয়াই যাবে।
কিন্তু কিছু করার নেই। ক্রেতার এতো সামর্থ্য নেই ইলিশ কেনার মতো। পিছনে দেখলেন এক শুটকি বিক্রেতা বসে আছে। গেলেন তার কাছে।ইলিশ শুটকির দাম জিজ্ঞেস করলেন। মাছের ধারে কাছে ও না দাম। তাও তার মন খারাপ। শুঁটকি বিক্রেতা চাচাকে বললেন
- চাচা! ভাছিলাম ইলিশ মাছ কিনবো! কিন্তু এতো দাম!
- কি পহেলা বৈশাখে গরম ভাতে পানি ঢেলে পান্তা করে সেটা দিয়ে খাওয়ার জন্য?
ক্রেতা আমতা আমতা করছে।
- ঐ একদিন ইলিশ মাছ না খেলে কি গুনাহ হবে?! শুনেন মিয়া এসব হোল অমুসলিমদের কালচার! এসব ইসলামে নাই। একদিন পান্তা ইলিশ খেয়ে সারা মাস কি পরিবারকে না খাওয়াইয়া রাখবেন?
- জি মানে, মানে
-মানে মানে বাদ দেন। এগুলা ইলিশ না। সব খলিশা মাছ। বাঙ্গালির পাগলামির সুযোগ নিয়ে মাছ ব্যবসায়ীরা লালে লাল। আপনি তার শিকার কেন হবেন ভাই?
-তাও!
-আরে ভাই রাখেন তাই তাই! সারা বছর হিন্দি গান বাজিয়ে, রাস্তা ঘাটে নাচ গান করে কে এফ সি পিজ্জা হাটে উদর পুরে যারা ইংলিশ দের বেশ ধরে বেড়ায়, সে জাতি একদিনের জন্য বাঙালি না হলে আর তেমন কিছু যায় আসবে না। ঐ যারা বড় বড় দোকানে সারাদিন কি সব খায়, তারা ই একদিনের জন্য পান্তা ইলিশ খেয়ে টেস্ট মনে রাখার একটা চেষ্টা করে আর কি!
এটা আপনার আমার মতো মানুষের জন্য না।
ক্রেতা একটু থতমত খেয়ে গেলেন। অশিক্ষিত শুঁটকি বিক্রেতা তার চোখ খুলে দিলো এভাবে!
ইলিশ শুঁটকি কিনে তিনি সন্তুষ্ট মনে বাড়ি চললেন।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×