somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্লীন শেভ

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লীন শেভ
রচনায়ঃ রেজোয়ান রকি


গ্রামাঞ্চলের ছেলে মেয়েরাই শহরের ছেলে মেয়েদের চেয়ে তুলনামুলক বেশী এগিয়ে। এই এগিয়ে থাকা সেই এগিয়ে থাকা নয়, এটি শ্রেণী ভিত্তক যে এগিয়ে থাকা সেটি । যেমন ধরেন একটি শহরের ছেলে বা মেয়েকে প্রথমে পড়তে হয় নার্সারি, কেজি তারপর ক্লাস ওয়ান । অথচ আমাদের গ্রামের স্কুলটিতে পড়াশুনায় অভিষেক হয় ক্লাস ওয়ান দিয়ে । তবে হ্যাঁ এইদিক দিয়ে এগিয়ে থাকলেও, আধুনিকতার দিক দিয়ে কিন্ত গ্রামাঞ্চলের ছেলে মেয়েরা অনেকটাই পিছিয়ে । যদিও বাংলাদেশ এর ডিজিটালিকরনের পাল্লায় পরে এখন এর পরিবর্তন হতে শুরু করেছে ।

২০০৩ সাল , এ্যনালগ বাংলাদেশ , পড়তাম ক্লাস নাইনে । ঘটনাটি ঘটেছিল ঠিক সেই সময়ে । অন্য সব বুন্ধুদের চেয়ে নিজেকে ছোটো মনে হতে লাগলো । কারণটা হল আমি ছাড়া আমার সকল বন্ধু বান্ধব শেভ করতো । তাই আমি নিজেও মনে করলাম আমারও শেভ করা উচিৎ । এরপর থেকে সেলুনে যখনি চুল কাটাতে যেতাম , তখন শেভ করানোটা অনেক মনোযোগ দিয়ে লক্ষ করতাম । আবার দেখতাম অনেকে দাঁড়ি – গোঁফ কাঁচি দিয়ে ছেঁটেও নিত । আমি মনে করলাম যদি শুরুতেই শেভ করে ফেলি ব্যাপারটা সবার নজরে পরবে। তাই বাজার থেকে দুই টাকা দিয়ে একটা কাঁচি কিনে ফেললাম । এরপর থেকে শুরু হল আমার দাঁড়ি গোঁফ ছাঁটা-ছাঁটি ।

আপনারা হয়তো ভাবছেন এই দাঁড়ি-গোঁফ নিয়ে এত গোল্লা-ছুট খেলার দরকার কি? সোজা গিয়ে শেভ করে ফেললেই তো হয়ে যায়। সেইটাতো আমিও জানি। কিন্তু শহরের একটি ছেলে এই ব্যাপারটি তার বাড়িতে সে যত সহজে মানিয়ে নিতে পারবে, তা কিন্তু আমাদের গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের ক্ষেত্রে ততটাই কঠিন। এইসব ব্যাপারে শহরের ছেলেমেয়েরা তাদের পড়িবারের সদস্যদের সাথে খুব সহজেই খোলাখুলি হতে পারে যা আমাদের গ্রামাঞ্চলে বড়ই কঠিন। যদিও আজকাল সাটেলাইট এর যুগে সেইটাও সম্ভব হতে শুরু করেছে।

যাইহোক একদিন কাঁচি দিয়ে দাঁড়ি গোঁফ ছাঁটতে ছাঁটতে মনে হলো আজ একটু ব্লেড দিয়ে গোঁফটা সাইজ করা দরকার। কিন্তু বিধিবাম, ব্লেড দিয়ে গোঁফের দুই পাশ সমান করতে যেয়ে একপাশ ছোট আর আরেকপাশ বড় হয়ে গেলো। এরপর যতই সমান করার চেষ্টা করলাম, ততই বড়পাশটি ছোট আর ছোটপাশটি বড় হতে লাগল। মানে বানরের, ইঁদুরকে রুটি ভাগ করে দেওয়ার মতই কিছুটা। এক সময় দেখলাম নাকের নিচে চার্লি চ্যাপলিন এর মত কিছুটা বাকি রইল।

অতঃপর সেই সেভাকাংখিত মুহূর্ত............
এখন শেভ করা ছাড়া আর কোন উপায় খুঁজে পেলাম না। সেই মুহূর্তে আমার কাছে কোন শেভ করার যন্ত্রপাতিও ছিল না। কী আর করার ব্লেডের মধ্যে একটা কলম ঢুকিয়ে রেডিমেট একটা রেজার তৈরি করে ফেললাম। আর একটা টুথব্রাশ এ পেস্ট লাগিয়ে সম্পূর্ণ মুখমণ্ডলে ব্রাশ করে, রেডিমেট রেজার দিয়ে শেভ করে ফেললাম। পরদিন ক্লাসে যেয়ে মুখে হাত দিয়ে ব্যাপারটি গোপন করার চেষ্টা করলাম, কিন্তু বেশীক্ষণ ব্যাপারটি গোপন রাখতে পারলাম না।

৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×