somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৈরি পোশাক শিল্পে স্বচ্ছতা আনতে সাব-কন্ট্রাক্টিং নীতিমালা তৈরি করছে সরকার

১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৈরি পোশাক শিল্পের সাব-কন্ট্রাক্টিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘সাব-কন্ট্রাক্টিং নীতিমালা-২০১৪’এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। চূড়ান্ত খসড়া নীতিমালা অনুযায়ী, সাব-কন্ট্রাক্ট পেতে কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি দিতেই হবে। থাকতে হবে শ্রমিকদের জন্য গ্রুপ বীমাও। সরকারের গেজেট প্রজ্ঞাপন দিয়ে নির্ধারিত তারিখ থেকে নীতিমালার শর্ত কার্যকর হবে। সাব-কন্ট্রাক্ট প্রতিষ্ঠান বা কারখানা বলতে বোঝাবে রফতানিকারক প্রতিষ্ঠান বা কারখানা থেকে পোশাক তৈরির কাজ পাওয়া প্রতিষ্ঠান বা কারখানাকে। চূড়ান্ত খসড়া অনুযায়ী, নীতিমালার শর্ত পালনে সক্ষম কারখানা সাব-কন্ট্রাক্টিং কাজে অংশ নিতে পারবে। সাব-কন্ট্রাক্ট কার্যক্রমের জন্য একটা চুক্তিপত্র থাকতে হবে। এ চুক্তিপত্রের একটি কপি সংশ্লিষ্ট সংগঠনকে (বিজিএমইএ অথবা বিকেএমইএ) দিতে হবে। সাব-কন্ট্রাক্টিং কাজে নিয়োজিত কারখানা ভবনের স্ট্রাকচারাল ডিজাইন বা লে-আউট প্ল্যানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। সাব-কন্ট্রাক্ট পাওয়া কারখানার শ্রমিকদের সরকারি নীতিমালা অনুযায়ী গ্রুপ বীমার আওতায় আনতে হবে এবং নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করে হাল-নাগাদ থাকতে হবে। তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ও সাব-কন্ট্রাক্ট পাওয়া কারখানার মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তা মীমাংসার জন্য যে কোনো পক্ষ সংগঠনের (বিজিএমইএ অথবা বিকেএমইএ) আরবিট্রেশন কমিটিতে আবেদন করবে। যা প্রচলিত আরবিট্রেশন বিধি মোতাবেক চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এছাড়া বিজিএমইএ অথবা বিকেএমইএ এ দুই সংগঠনের মধ্যে কারখানা যেই সংগঠনের সদস্য সেই সংগঠনকে প্রতি তিন মাস অন্তর সাব-কন্ট্রাক্ট প্রতিষ্ঠানের কার্যক্রমের তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের বস্ত্র সেলে পাঠাতে হবে। সাব-কন্ট্রাটিংয়ের ক্ষেত্রে কোনো পক্ষ নীতিমালা বা নীতিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তার উৎপাদন বা রফতানি কাজে দেয়া সেবা সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। আইন, বিধি ও নির্বাহী আদেশ বলে সরকার ও সংগঠনের মাধ্যমে এ সেবা বন্ধ করা হবে। সঠিকভাবে নীতিমালা পরিপালন করা হলে শ্রমিকদের কর্মপরিবেশ এবং নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। এই নীতিমালাটি সম্পূর্ণভাবে পালিত হলে কিছুদিন পর পর মালিক এবং শ্রমিক পক্ষ নিয়ে যে মতবিরোধ দেখা দেয় তা অনেকাংশে হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×