৬ মাসে বিমানের মুনাফা অর্জিত হয়েছে ২৭১.৪৪ কোটি টাকা। সরকারের সু-দক্ষ পরিকল্পনায় শীঘ্রই বিমান একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স গত ৬ মাসে ২৭১.৪৪ কোটি টাকা মুনাফা অর্জনের মাধ্যমে লাভজনক অবস্থানে ফিরেছে। এর ধারাবাহিকতা আগামী ৫ মাস ধরে রাখতে পারলে, চলতি অর্থ বছরের শেষ নাগাদ এয়ার লাইন্স একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবে। বাংলাদেশ বিমান লোকসানের ধারায় গত জুলাই লোকসানের পরিমাণ ছিল ১০.৩৭ কোটি টাকা। এরপর থেকে বিমান লাভজনক অবস্থানে ফিরেছে। বিমান আগস্টে ২০.৫১ কোটি, সেপ্টেম্বরে ১২৩.২৮ কোটি, অক্টোবরে ৮৬.৭৯ কোটি, নভেম্বর ২৩.১৪ কোটি, ডিসেম্বরে ১.৮১ কোটি এবং চলতি অর্থবছরে জানুয়ারিতে ২৬.২৮ কোটি টাকা লাভ করেছে। বিমান সকল দিক থেকে ইতিবাচক অবস্থানের দিকে এগোচ্ছে। গত পাঁচ বছরে পুরাতন ক্রাফট বহর থেকে সরিয়ে নেয়া, নতুন ক্রাফট সংগ্রহ, আধুনিকায়ন, ব্যয় সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ এবং লোকসান হচ্ছে এ ধরনের রুটে বিমান পরিচালনা বন্ধ রাখার পদক্ষেপ গ্রহণের ফলে বিমান বর্তমান এই লাভজনক অবস্থায় পৌঁছেছে। বিমানের চেয়ারম্যান ২০০৯ সালে বিমানে দায়িত্ব গ্রহণের পর লোকসান থেকে বিমানকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালান। জ্বালানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি রক্ষণাবেক্ষণের বিপুল ব্যয় কমাতে ৩৫ বছরের পুরনো এয়ার ক্রাফট ডিসি-১০-৩০ ও এফ-২৮ বহর থেকে অবসরে পাঠানো হয়েছে। বিমানের সফটওয়্যারের অটোমেশন এবং ট্রেডিং সিস্টেমে আধুনিকায়ন বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হয়েছে। বিমান গত বছর জানুয়ারি ও মার্চে দু’টি নতুন এয়ার ক্রাফট ৭৭৭-৩০০ ইআরএস সংগ্রহের পাশাপাশি দু’টি বোয়িং ৭৭৭-২০০ ইআর ভাড়ায় সংগ্রহ করে। সম্প্রতি আভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য মিশরের একটি কোম্পানির সঙ্গে ৭৪ আসনের ডাস ৮ কিউ ৪০০ এয়ার ক্রাফট সংগ্রহে চুক্তি সম্পাদন করেছে।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।