somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে ৬৩৯ উপজেলা ও ইউনিয়নে নতুন ভূমি অফিস তৈরির উদ্যোগ সরকারের

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। এ লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৈরি করা হচ্ছে ভূমি অফিস। এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ৬১ জেলার ১৩৯টি উপজেলা এবং ৫০০ ইউনিয়নসহ মোট ৬৩৯টি ভূমি অফিস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ভূমি প্রশাসন ব্যবস্থারও উন্নয়ন ঘটবে বলে মনে করা হচ্ছে। দেশে বিদ্যমান উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো অতি পুরাতন ও জরাজীর্ণ। ফলে জমির রেকর্ড ব্যবস্থাপনা যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যেই পাঁচটি পর্যায়ে দেশের মোট ৩৪৫টি উপজেলা এবং এক হাজার ১৪টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ শেষ হয়েছে। এর ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো প্রস্তাবিত এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য সুপরিশ করা হয়েছে। কৃষিভিত্তিক বাংলাদেশের ভূমি সবচেয়ে মূল্যবান ও সীমিত সম্পদগুলোর মধ্যে একটি। আগামী দিনগুলোতে নগরায়ন ও শিল্পায়নসহ নানা কারণে ভূমির ব্যবহার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ কারণে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা উন্নততর হওয়া প্রয়োজন। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ পর্যায়ে দেশের ৬১টি জেলার উপজেলা ও ইউনিয়ন মিলে মোট ৬৩৯টি ভূমি অফিস নির্মাণের জন্য ৫৯৬ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হয় পরিকল্পনা কমিশনে। কমিশন থেকে প্রকল্পটির প্রক্রিয়াকরণ শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের সুপারিশ করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে, ৬৩৮টি ভূমি পর্যবেক্ষণ ও ডিজিটাল সার্ভে পরিচালনা, ১৩৯টি উপজেলা ভূমি অফিস নির্মাণ (চারতলা ভিত্তির ওপর একতলা ভবন), ৫০০টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (দুইতলা ভিত্তির ওপর একতলা ভবন এবং উপকূলীয় অঞ্চলের জন্য তিনতলা ভিত্তির ওপর দুইতলা ভবন) এবং ৬৩৯টি ভবনে ১০৪ দশমিক ৬৬ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করা হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×