somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুম নাম্বার ১৪৫(প্রাক-কথন) - ১ম পর্ব

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(এসএসসি পরীক্ষার পরের ছুটিতে বিতর্ক করতে গিয়েছিলাম জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ে। ঝাড়া এক সপ্তাহ ছিলাম ক্যাম্পাসে। তার আগে কোনদিন এভাবে অপরিচিত-অচেনা-অজানা জায়গায় এতদিন থাকা হয় নি। তবে এতদিন পর যখন পিছনে তাকাই সেসব স্মৃতি ড্যাবড্যাব চোখে আমার দিকে তাকিয়ে থাকে। সে দৃষ্টি সহ্য করার ক্ষমতা আমাকে দেয়া হয় নি। অতএব, তাদের যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতেই এই অক্ষরবন্দী করার ব্যবস্থা)।


“আমার হাতে টাকা থাকলে আমি মাইকেল মধুসূদন দত্ত হয়ে যাই!”। মধুসূদন দত্ত এই উক্তি করেছিলেন পাবলিক লাইব্রেরির খোলা চত্বরে বসা অবস্থায়। অতএব, রাজনারায়ণ দত্তের ছেলের পকেট দিয়ে উদরপূর্তির উদ্দেশ্যে রওনা হলাম। থিয়েটারের সামনে দোকান; যেখানে “কোল্ড ডিংকস” পাওয়া যায়। তবে বানান-ভুল কবি মাইকেলকে আশাহত করলো না বরং দ্বিগুণ উৎসাহে আমি আর তিনি দোকানে পায়ের ধূলি দিলাম।

এই মাইকেল আর কেউই নয়; তিনি আমাদের মেন্টর, ফতোয়াবাজ, ইস্পাহানী স্কুলের বড় ভাইয়ে আমীর আশরাফুল করিম চৌধুরী কবি।(বিভ্রান্ত হবেন না! উনার ডাক-নাম আসলেই কবি!!)।
সে যাই হোক খাবারের টেবিলে আমরা দুশ্চিন্তাগ্রস্ত আগামীকালের জাহাংগীরনগর যাত্রা নিয়ে। কবি মাইকেলের পকেট গরম কাজেই তিনি বিল নিয়ে চিন্তিত নন কারণ গতকালই তিনি তার সাইকেল নিলামে তুলেছেন। কাজেই সমস্ত মনোযোগ জাহাংগীরনগরে কেন্দ্রীভূত।

“হলে না থাকলে জাবি যাওয়া বৃথা!!”- উদাস মনে উক্তি করলেন কবি।

আমি মাথা নাড়লাম। কিন্তু হলে যাওয়া তো দূর অস্ত; আগে তো টিকেট পেতে হবে। কাজেই সিএসডিএসের লাভবার্ড বলে পরিচিত মাহিনকে ফোন দিলাম। আদেশদাতা অবশ্যই কবি ভাই। বিকেলে যাওয়া স্থির হলো; টিকেট ছয়টা, কিনতে হবে দামপাড়া থেকে। কবি ভাইয়ের একনিষ্ঠ শিষ্য, বউ-পাগলা সৌম্য আর লাভবার্ড মাহিন টিকেট ম্যানেজমেন্টে। এদিকে মানসিব নামের জনৈক বালকের নন-এসি বাসে কিঞ্চিত প্রটোকল জনিত অসুবিধা থাকায় তিনি আলাদা যাবেন। অতঃপর আমি এবং কবি মাইকেল নিউ মার্কেটের উদ্দেশ্যে হাঁটা দিলাম। বিদায় পর্বে রাজনারায়ণ দত্তের ছেলে আমাকে তার বংশগৌরব শুনিয়ে তাক লাগিয়ে দিলো।
টিনের চালে কাক আমি তো অবাক!!

খুব সন্ধ্যায় আমাদের ম্যাথমেটিশিয়ান, “মুটি” আপুর ইয়ে, আমীরে গণিত, নায়েবে ফিজিক্স শহিদুল সাহেব জানালেন তিনি ট্রেনের টিকেট ম্যানেজ করেছেন। বাসে যাওয়া নিয়ে সবার বাসাতেই ঝামেলা ছিলো কারণ নারায়ণগঞ্জের ওয়ান এন্ড অনলি শামীম ওসমান এখন-তখন অবস্থা করে রেখেছেন। যেকোন সময় যা-তা ঘটে যেতে পারে। কাজেই ট্রেনের সংবাদে আমরা............

রুম নাম্বার ১৪৫ এভাবেই শুরু হলো!!!!
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×