somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"Real Madrid" The Team Of Dreams

১৬ ই মার্চ, ২০২৪ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পেপ গার্দিওয়ালার মত মডার্ন কোচরা কখনোই চাইবেনা ভিনিসিয়াস,সোয়েমিনি,বেলিংহাম,কামাভিঙ্গা কে ফ্রি তে ইত্তিহাদে খেলতে দেওয়া। ম্যানচেস্টার সিটির প্লেয়াররা প্রথম লীগে সর্বোচ্চ চেষ্টা করবে রেয়াল মাদ্রিদের এই প্লেয়ারদের মধ্যে দুজন যাতে সেকেন্ড লীগ ইত্তিহাদে খেলতে না পারে।

যেহেতু বেলি,ভিনি,কামা,সোয়েমিনি একটা করে হলুদ কার্ড খেলে তাদের কেউই খেলতে পারবেনা,এই সুযোগটা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবে পেপ শীর্ষরা। একদিকে মিলিটাও কর্তোয়ার রিটার্ন কনফার্ম হলেও এখনো সিউর না তারা খেলবে কিনা। দীর্ঘ সময় ধরে একের পর এক ডিফেন্স ইঞ্জুরির প্রবণতা সোয়েমিনি কার্ভাহাল কে দিয়ে লা-লীগা চালিয়ে নিয়েছে কোনরকম। কিন্তু চ্যাম্পিয়ন লীগের বিষয়টা ভিন্ন,মাঠের খেলার চেয়েও ট্যাক্টিক্যাল খেলাটা বেশি হবে,মডার্ণ ফুটবল বনাম ওল্ড স্কুল ট্যাক্টিস।

সব ট্যাক্টিক্যাল,ট্যাকনিকেল হিসেব করার পরেও যা দাড়ায় তা হল চ্যাম্পিয়ন লীগ ও রেয়াল মাদ্রিদ। পেপের মত কোচ যখন রেয়াল মাদ্রিদকে সর্বোচ্চ আসনে রেখে কথা বলে তখন বুঝতে বাকি থাকেনা কিছু। এছাড়াও চ্যাম্পিয়ন লীগ কে বলা হয় রেয়াল মাদ্রিদের পৈতৃক সম্পত্তি।

অন্যদিকে রেয়াল মাদ্রিদ যদি তাদের এট্যাকিং মিড এবং উইং লাইন ধরে খেলতে পারে তবে ম্যানচেস্টার সিটিকে গুড়িয়ে দেওয়া কোন ব্যাপারই না,এইটা সবারই জানা কথা। আর আমি ব্যাক্তিগত ভাবে মনে করি রেয়াল মাদ্রিদের ভাবা উচিৎ কেভিন ডি ব্রুইনা কে নিয়ে। এই একটা লোককে যদি রেয়াল মাদ্রিদ ব্লক করতে পারে তাহলে সিটির পুরো ম্যাচই শেষ। সিটির মিডফিল্ড থেকে বল সাফ্লাই এবং ডিফেন্সিভ মিডের আরেকজন নায়ক হয়ে উঠে পারে রদ্রি,গত সিজনে দুর্দান্ত পারফরম্যান্স করা রদ্রি কে থামানোর জন্য আলাদা করে ভাবতে হবে কার্লো আনচেলত্তি কে।

সর্বপরি কাগজে কলমে দুই দল ফ্যাভারিট হলেও হাজার মাইল এগিয়ে আছে রেয়াল মাদ্রিদ,পেপ নিজেও এইটা জানে,ফার্স্ট লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে যাই হোক না কেন সেকেন্ড লেগ ইত্তিহাদে জয়ের বিকল্প কিছু নেই,অথবা ড্র,তবে ড্র নিয়ে সন্তুষ্ট থাকার মত দল মাদ্রিদ নয়,আর এর জন্য মাদ্রিদকে বার্নাব্যুতে জিততে হবে জিততেই হবে।

রেয়াল মাদ্রিদের জন্য কোন কিছু অসম্ভব না,রেমনটাডা রেয়ালের ভেইনে,মাদ্রিদিস্তারা ৯৬ মিনিট অব্দি অপেক্ষার পর ম্যাচ হাতে নিয়ে বাড়ি ফেরার অভ্যাসটাও নতুন কিছু নয়।

আভিজাত্য আর সাফল্য পরিপূর্ণ এই ক্লাবটি এগিয়ে যাক আরো একবার,এগিয়ে যাক সবকিছু ছাড়িয়ে অন্যান্য উচ্ছতায়,মাদ্রিদ টু ওয়েম্বলি,আরো একটা ইতিহাস রচনা হোক ইংল্যান্ডের মাটিতে,সাদা সফেদ জার্সিতে মোড়ানো মদ্রিচ ক্রুসরা হয়ে উঠুক আরো একবার চির সবুজ তরুণেত ন্যায়।

uno dos tres,hala madrid
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২৪ রাত ২:৫৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×