দিনের হিসেবও ভুলে গেছি, এমনকি মজার বিষয় হল, অনেকের নামই ভুলে গেছি ।
না আমি ব্লগের কথা বলছি না, বলছি আমার অতীতের মানুষের কথা যাদের আমি অনেক আগে দেখেছি, কথা বলেছি, সময় কাটিঁয়েছি, কিন্তু মস্তিষ্কের যথেষ্ট চাপেড় দরুণ এদের নাম আমি খুজেঁপাচ্ছি না, টেলিফোন নাম্বার তো দূরের কথা, এমন একজনকে খুজঁছি, যার সাথে মাত্র...
যাক বাদ দেই ।
যাদের মনে আছে, তাদেরই না হয় খুজেঁ বেড়াই । কিন্তু সমস্যা হয়ে দাড়াল ঠিকানা নিয়ে ।
জীবনেকে একটু ইউটান(''U''র্) করার চেষ্টা করছি, গতকাল মাথায় যথেষ্ট চাপ পড়েছে, হয়ত সমস্যাটা হল একাকীত্ব , হয়ত এই কারণেই ঝামেলা করছে অতীত ।
আসলেই মানুষ একা থাকলে যথেষ্ট কষ্ট ভোগ করে অথার্ত সময় কাটানোর কিছু যদি না থাকে । গতকাল তাই ঘটেছে । কর্ম বিহীন দিন, ছবিকে অসাঢ় লাগছিল, হেলিয়ে ছিলাম, বিছানায়, কি করব তা নিয়ে সন্দীহান ছিলাম , অতএব পুরনো দিনের গাণ শুনতে গিয়ে বিপত্তি ।
আমার আবার একটা ভীষণ ও ভাড়ি মজার বেড়াম আছে
সেটা হল পুড়নো কোন কিছু শুনলে বা দেখলে বা অনুভব করলে, যা যাঅতীত এর সাথে সম্পর্ৃক্ত তা আমাকে যথেষ্ট ডিস্টার্ব করে, মনে হয় নেশার মধ্যে পড়ে যাই, যেরকম 'সুপার ম্যান এর হয় বিশেষ পাথরের কারণে' ।কাজে মন বসাতে কষ্ট হয়, অথার্ত যে কোন কাজই সম্পাদন করতে কষ্ট হয়, সেটা খাওয়া হোক, আর অন্য কিছুহোক ।
একটা ঘোরের মধ্যে পড়ে যাই । আবার ঘোর কেটে যেতেই মনে হয়, অন্য এক জগৎ থেকে বেড়িয়েছি ।মনে হয় এতক্ষণ আমি কোথাও এক জায়গায় ছিলাম । কিন্তু যতই হোক, সমস্যাটা দাড়ায়ঁ মনে, যখন স্মৃতি আরও অস্পষ্ট হয় তখন আরও কেমন গভীরত
হতে থাকে ঘোর, পুরোপুরি মাতাল হয়ে যাওয়ার জোগাড় ।
না আর বর্ণনা করতে পারব না, আবার যেতে চাই স্মৃতির অতল গভীরে, যেখানে কোন তল কিংবা সমতল খুজেঁ পাওয়া যায় না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


