এইতো গতকাল একজন আমার সাথে দেখা করল । হঠাত কথায় কথায় খেলা থেকে ক্রিকেট এর কথা উঠতেই, লাইভ সম্প্রচার এর কথা হল । আমি তো বললাম কম্পিউটার কেন ? মোবাইল থেকেও লাইভ ক্রিকেট দেখা যায় !
যাই হোক । আপাতত অনেক আগ্রহে কম্পিউটারের মাধ্যমে দেখার নিয়ম জানতে চাইল । আমার কাছে দু'একটি ঠিকানা থাকলেও কোন এক অজানা ভুলের কারণে তার কম্পিউটারে ইনস্টল হয়েও কাজ করছিল না । আমাকে আবার বলল । তখন আমি বললাম সামহোয়্যার এর কাছ থেকে পাওয়া যাবে । ও তো হেসেই উড়িয়ে দিয়ে বলল । ''লোকের তো আর খেয়েদেয়ে কাজ নেই, ফাজলামী বাদ দিয়ে, সিরিয়াস কারবারে নেমে পড়বে'' জবাবে তো আমার কালো মুখ আরও লাল হয়ে বলে উঠল ''আরে দেখই না'',
সুতরাং বলল, 'ঠিকাছে, কতক্ষন লাগবে' । আমি বললাম, 'পাচঁ মিনিট এর মধ্যে জবাব এসে যাবে' । এরপরই পোষ্ট করি আর কি হল ????????? এখন পর্যন্ত উত্তর এল না ।
না সামহোয়্যার এর পাবলিকদের নিয়ে ভরসা নেই !
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


