আজ মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি নিবেদিত শ্রদ্ধায় ফেইসবুক উষ্ণ হয়ে আছে। যেদিকে তাকায়.. শুধু ২১ ফেব্রুয়ারী বা মাতৃভাষা মূলক পোষ্ট। পোষ্টগুলো পড়ে মনটা আনন্দে নেচে উঠছে.. নাহ, বাঙ্গালি বদলায়নি।
কিন্তু যখন কিছু পোষ্ট দেখলাম"মাতৃভাষা দিবস বা ২১ফেব্রুয়ারী বা শহীদ দিবসের শুভেচ্ছা" তখন মনের অজান্তেই নিজের প্রতি ধিক্কার আসলো।
:-&
চেতনা, তুই বাঙ্গালী হয়ে বাঙ্গালীদের চিনতে ভুল করছিস!! বাঙ্গালী আর আগের মত নেই। বদলে গেছে তাদের ভাবনা চিন্তা, বদলে গেছে তাদের আবেগ। তারা আর হৃদয় দিয়ে কোন কিছু দেখে না, অনুভব করেনা। বাঙ্গালী এখন সবকিছুতে নিজের স্বার্থ খোঁজে, খোঁজে ফ্যান্টাসি।
রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষকে নির্মমভাবে পুড়াচ্ছে। বিপক্ষরা সাধারণ মানুষকে গ্রিলের মত পুড়তে দেখে ফ্যান্টাসি পাচ্ছে!! আর সাধারণ জনগণ.. সে তো আবেগ হারিয়ে পাথর হয়ে বসে আছে, যেকোন আঘাত সহ্য করার জন্য।
এখন মনে প্রশ্ন জাগে, আজ যে শত সহস্র বাঙ্গালী শহীদ মিনারে গেছে শ্রদ্ধা নিবেদন করতে, তারা কি প্রয়োজনীয় আবেগটুকু নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেছে; নাকি প্রভাতফেরিতে যাওয়ার মধ্যে যে ফ্যান্টাসি আছে, সেইটা খুঁজতে গেছে?
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



