somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজিম চেতনা
কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

বিয়ের ইচ্ছা পোষণ করতেই পারি......

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে এক কলেজ বন্ধুর সাথে আড্ডায় বসেছিলাম। আড্ডা যখন জমে উঠলো তখন আসল, লাইফ পার্টনার প্রসঙ্গ।
আমিও মজা নিতে শুরু করলামঃ মামা... তোর বিয়ে করার এত যখন ইচ্ছা... এই ছুটিতেই তোর বিয়েটা সেরে ফেলি। কিন্তু তার আগে তো মেয়ে খোঁজা লাগবে... কেমন মেয়ে চাস, বল?
বন্ধু উত্তরঃ একটা আবছা চেহারা সবসময় মেঘের মাঝে দেখতে পায়। আমার একজন হলেই হবে, আমি নিজ দায়িত্বে তাকে ঐ ফ্রেমে বসিয়ে নিব। আসলে একজনকে দরকার রে, যার জন্য অফিস থেকে বাসায় আসব। গেট খুলে যে সুন্দর করে একটা হাসি দিবে......
কথা কেড়ে নিয়ে বললামঃ সত্যি বলতে কি, আমারও মাঝে মাঝে বিয়ে করতে খুব ইচ্ছা হয়। কারো জন্য সকালে ঘুম থেকে উঠে শাড়ি পরব, আদর করে কারো ঘুম ভাঙ্গাব। কেউ আমার জন্য রোজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে, গেটটা খুলে আমি একটা স্মাইল দিব। সেই স্মাইলে সে সারাদিনের সব ক্লান্তি ভুলে যাবে। রাতে কারো ঘাড়ে মাথা দিয়ে তারা গুনব... মন চাইলে সারারাত ওভাবেই ছাদে বসে থাকবো। কেউ বলবে না, “চেতন...তাড়াতাড়ি নেমে এসো। “ কেউ আমার জন্য বাঁচবে, আমি তার জন্য বাঁচবো।
__________ সত্যি, তুই এভাবে ভাবিস!!
> হুম... আমি একারণে বিয়ে করতে চাই।
_____________ মেয়েরাও এইভাবে ভাবে, আমি জানতাম না। আমি তো ভাবতাম, শুধু ছেলেরাই এভাবে ভাবে।
কথাটা শুনে শুধু হেসেছিলাম।
আমরাও এই ভাবেই ভাবি। মানুষ তো... কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবার আমাদের, মেয়েদের মন খুলে কথা বলার স্বাধীনতা দেয় না। আমাদের সমাজে যে মেয়েরা মন খুলে কথা বলে তাদের অবলীলায় “নির্লজ্জ” উপাধি দেওয়া হয়। আর যে মেয়েরা মুখ ফুটে বিয়ের কথা বলে তারা “বেহায়া” “নোংরা” মেয়ে! কিন্তু ছেলেদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম। যে ছেলে সারাদিন বিয়ের কথা বলে, সে খুব কিউট।
আচ্ছা, আপনারা যারা নিজের বিয়ে নিয়ে কথা বলা মেয়েদের “বেহায়া” বলছেন তারা কি বিয়ের প্রকৃত অর্থ জানেন? বিয়ে মানেই কি জৈবিক চাহিদা মেটানোর ইচ্ছা? বিয়ে, শুধু জৈবিক চাহিদা না... সকল সম্পর্কের ঊর্ধ্বে একটা সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক

বিয়ের মাধ্যমে একটা মেয়ে স্বাধীনতা পায়, উড়ার জন্য আপডেটেড পাখা পায়। তার মানে এই না যে, আমরা পরনির্ভরশীল। প্রতিটা মেয়ের স্বাধীনতাতে একটু হলেও বিঘ্ন আসে বাবা-মার দুশ্চিন্তার কারণে। (ব্যতিক্রম সর্বদা পরিলক্ষিত)
এমন কি মানুষ আছে পৃথিবীতে যে স্বাধীনতা চায় না? পাবেন কাউকে খুঁজে? আমার জানা মতে, এমন মানুষ পাওয়া দায় কারণ পাগলও নিজের স্বাধীনতা চায়। সেইটা না পেলে তার পাগলামী আরও বেড়ে যায়। তাহলে একটা মেয়ে যদি তার স্বাধীনতার ইচ্ছা মুখ ফুটে পোষণ করে তাহলে ক্ষতি কি?
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×