somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেডিস ডে আউট-২

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের পর্ব


৩.
পথটা নেহাৎ কম না। একঘেয়েমি লাগছে না যদিও। পথের ধারে বাহারি বাড়িগুলো দেখার মত। এগুলো ছোট ছোট গেস্টহাউস। কাঠের দেয়ালগুলোতে হোটেল হোটেল কমার্শিয়াল গন্ধ নেই। তার বদলে আছে বারান্দা উপচে পড়া ফুলের সুবাস। ফুলের থোকাগুলো যেন বাড়ির মালিকের রুচির সার্টিফিকেট হয়ে ঝুলে আছে ব্যালকনির ফোঁকর গলে। কোথাও বারান্দার এধার থেকে ওধার জুড়ে শুধুই রক্ত লাল গোলাপ। কোনো বা বাড়ির ফুল হালকা গোলাপি থেকে গাঢ় হতে হতে বেগুনি বনে গিয়ে একেবারে লতিয়ে সদর দরজায়ে নেমে এসেছে। এমন জায়গায় দিন দুই কাটালে জব্বর হতো।

উঁচু নিচু পাহাড়ি রাস্তায় এখন রীতিমত হাঁপ ধরে যাচ্ছে। আরেকটু এগোলেই নাকি পৌঁছে যাব। মৌরি আপুর মন ভুলানো কথাও হতে পারে। তাও সরল মনে পা চালিয়ে যাচ্ছি। খানিক বাদেই বামের অদ্ভূত পথটা দেখে থামতে হলো। ঢালু হয়ে কই যে নেমে গেছে, বোঝার উপায় নেই। দু’পাশে নেই বাড়িঘর, নেই গাড়িঘোড়া। শুধু গাছগাছালি। সবুজ ডিঙ্গিয়ে চোখ চলে যায় দূরের পাহাড়চূড়ার মরীচিকায়। যেন হাত বাড়ালেই নাগাল মিলবে। কোত্থেকে হঠাৎ এক বুনো বাদামী খরগোশ লাফিয়ে উঠে মিলিয়ে গেল। কৌতূহলে এগিয়ে গেলাম এক পা। যাবো নাকি এই পথে? হারিয়ে যাবার হাতছানিটা মায়াবী সুরে ডাকছে ‘আয় আয়’। ওদিকে বাকিরাও ডাকছে খুব। নাহ্, হাতছানিটা ফিরিয়ে দিতে হল। খরগোশের পিছু ছোটা আর হল না।

কাঠের সাঁকো এঁকেবেঁকে চলে গেছে লেকের পাড় ঘেঁষে। ক্যাঁচকোঁচ শব্দ তুলে চলছি। স্বচ্ছ জলে এক আধটা মাছ উঁকি দিয়ে যাচ্ছে। মনের ভেতরের বড়শিটা টোপ লাগিয়ে তৈরি হতে চাইছে। ভাজা মাছের মচমচে ঘ্রান কল্পনা করে নিতে একটুও বেগ পেতে হল না। পানির বাতাস খিদে চাগিয়ে দিতে ওস্তাদ।

চারিদিকে শুধু পাহাড় আর পর্বত। তারই ঠিক মাঝখানে কাক চক্ষু জল টেগের্নসী। আকাশের আঙ্গিনায় ঘাসফুল মেঘ এখানে ওখানে ছন্নছাড়া ভবঘুরের মত ভেসে বেড়াচ্ছে। ছোট্ট ফেরি যাত্রী নিয়ে খুব ধীরে এগোচ্ছে। কারোই কোনো তাড়া নেই। তবে আজকে বাতাসের খুব তাড়া। জলে ঢেউ ভাঙ্গিয়ে ছাড়ছে সাগরের আদলে। উইন্ডসার্ফিং করতে আসা লোকজনের পোয়াবারো। বাতাস ফুড়ে উজ্জ্বল লাল-নীল পাল উড়িয়ে ছুটছে তারা। টেগের্নসী জায়গাটা আসলেই সুন্দর।

৪.
আলো ছায়া লুকোচুরি খেলছে, এমন জায়গা খুঁজে চাদর বিছিয়ে বসে পড়লাম। সাথে সাথে শক্তিশালী আলসেমিটা ছেঁকে ধরলো। মনে হল, বনবন্ না ঘুরে আজকের দিন শুয়ে বসে এখানেই গড়িয়ে দেই না। মাথার ওপর চড়া সূর্যটাও যেন সায় দিয়ে বললো, ‘চিল ম্যান, চিল। এই রোদ্দুরে ঘুরে কাজ নেই।‘ মাঝ দুপুরের রোদকে ‘কুল ডুড’ মেনে তার উপদেশ আমরা মাথা পেতে নিলাম।

জায়গাটা নিরিবিলি। যদিও লোকজন একেবারে কম না। পাশেই এক বিকিনি সুন্দরী ফিতাবিহীন পিঠ মেলে রোদ পোহাচ্ছে। তার হাতে মেলে ধরা কোনো পেপারব্যাক। এমন ভঙ্গিমায় পড়লে ছাইপাশ র‍্যান্ডম বইও পাঠক টানতে বাধ্য। ঘটছেও তাই। কতগুলো বছর আঠারো-বিশের ছেলে-ছোকরা কাছেই তাস পেটাচ্ছে আর অস্থির চোখ তুলে বইয়ের নাম পড়তে চাইছে। কি আর করা, বয়সটাই যে জ্ঞান আহরনের।

বাচ্চারা সাথে করে খেলার সরঞ্জাম নিয়ে এসেছে। থলে উল্টাতেই ছোট বড় নানা কিসিমের ডাইনোসর বেড়িয়ে এল। সেগুলোকে ইচ্ছেমত চরতে দিয়ে তারা খড়কুটো জোগাড় করছে। উদ্দেশ্য, আগুন ধরিয়ে বন ফায়ারের আয়োজন। ফায়ারটা কোত্থেকে আসবে সেটা একটা ব্যাপার অবশ্য। দেখা গেল, আগুনের জন্যে পাশের ছোকরাগুলোর কাছে দেয়াশলাই চাইতে গিয়েছে। ওরা দিলো না, আর তাইতেই পাথর ছুড়ে মাথা ফাটিয়ে দিল। তখন তল্পিতল্পা তুলে ঝেড়ে দৌড় না দিয়ে উপায় থাকবে না আমাদের। (চলবে)




সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৬
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×