somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাগর-রুনীর হত্যার ১ বছর হবে ১১ই ফেব্রুয়ারী, কিছুই হলোনা.......পর্ব ১

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২ই ফেব্রুয়ারী ২০১২

বাংলাদেশ প্রতিদিন
---------------------
রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় রহস্যজনকভাবে খুন হয়েছেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনি। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। পাঁচ বছরের শিশুপুত্র মেঘকে পাশের ঘরে আটকে রেখে সাগর-রুনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে খুনিরা। তারা চলে যাওয়ার পর মেঘ তার নানিকে ফোন করে তার বাবা-মায়ের মৃত্যুর কথা জানায়। এরপরই বিষয়টি জানাজানি হয়।

সমকাল
---------
সাগর সরওয়ার ও মেহেরুন রুনী দম্পতির খুনি কে? কারা তাদের নৃশংসভাবে খুন করল? এ প্রশ্নই এখন সবার মনে। নিহত দম্পতির ছোট্ট শিশুসন্তান মেঘ বলছে, দুই ঘাতক তার মা-বাবাকে হত্যা করেছে। এমনকি ঘাতকরা ছোট্ট মেঘকে বলছিল, 'তোমার সঙ্গে আমাদের জার্মানিতে দেখা হয়েছে। তুমি আমাদের চিনতে পারনি?' তবে গতকাল পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুনিদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। পুলিশ বলছে, ঘটনার নেপথ্যের বেশ কিছু ক্লু তারা পেয়েছে। তদন্তের স্বার্থে তারা এ বিষয়ে এখনই কিছু বলছে না।

পুলিশ ও র‌্যাবের ধারণা, পরিকল্পিত এ হত্যাকাণ্ডে পূর্বপরিচিত কেউ জড়িত। শুক্রবার রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে সাংবাদিক দম্পতিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেহেরুন রুনীর ছোট ভাই নওশের নোমানকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া ওই ভবনের দুই নিরাপত্তা রক্ষী পলাশ রুদ্র পাল ও হুমায়ুন কবীরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক করা হয়েছে ওই ভবনের ম্যানেজার আবু তাহেরকে।

কালের কন্ঠ
-------------
মেহেরুন রুনির ভাই নওশের রোমান জানান, শনিবার সকাল ৭টার দিকে তার ভাগ্নে মেঘ (৬) ঘুম থেকে উঠে বাবা মায়ের শোবার ঘরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। এরপর সে টেলিফোন করে বিষয়টি তার নানীকে (রুনির মা) জানায়। রোমান জানান, সাগরের হাত-পা বাঁধা ছিল। সাগর ও রুনির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পশ্চিম রাজাবাজারের ওই বাসার রান্নাঘরের একটি গ্রিল কাটা দেখা গেছে বলেও জানান রোমান।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×