নতুন টিভি সিরিজ The Lord of the Rings: The Rings of Power দেখা শুরু করলাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাত তুলেন যারা যারা The Lord of the Rings সিনেমার নাম শুনেন নাই। এমন কাউকে কি পাওয়া যাবে যে এই সিনেমার নাম শুনে নাই! আমি মনে করি কেউ দেখুক বা না দেখুক অন্তত এই সিনেমার নাম নিশ্চয়ই শুনেছে। আমার কাছে সেরা ৫ সিনেমার তালিকায় অবশ্যই এই সিনেমা থাকবে। আমি ১ বার ২ বার নয়, বহুবার এই সিনেমা দেখেছি। সিনেমার তিনটি পার্ট। তিনটাই দেখেছিলাম আজ থেকে ১৫--২০ বছর আগে। আর সেই সিনেমারই টিভি ভার্সন বের হয়েছে যা দেখা যাবে এ্যামাজন প্রাইমে।

কোভিডের কারণে সিরিজের প্রোডাকশন স্থগিত ছিল কিছুদিন তাই এটি আগে রিলিজড হয়নি। Bear McCreary সাউন্ড কম্পোজ করেছে যা সত্যিই প্রশংসার দাবীদার রাখে। সিরিজের বেশীরভার শিল্পী Wales, Scotland ও England-এর। ইতোমধ্যে সিরিজটি দেখা যাবে এ্যামাজন প্রাইমে। প্রথম সীজনে ৮টা পর্ব হবে যার মধ্যে ২টি ইতোমধ্যে দেখানো হয়েছে। চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে পুরো কাহিনীটি।
সিরিজের শূটিং বেশীরভাগ নিউজিল্যান্ডে দৃশ্যায়ন হয়েছেন যা দেখার মতো। সিনেমা বানানোর জন্য যেরকম অর্থ ব্যয় হয় বা কোয়ালিটি সম্পন্ন হতে হয় ঠিক সেরকমই সব কিছু রয়েছে এই টিভি সিরিজে। ইতোমধ্য ঘোষনা হয়েছে ২য় সীজনের শূটিং শুরু হবে। আমি দেখা শুরু করেছি এবং বেশ ভালই লাগছে সিরিজটি। আপনি যদি The Lord of the Rings এর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখতে ভুলবেন না।

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন