
পাকিস্থানের জুনায়েদ আহম্মেদ নামের একজন লেখক ‘ক্রিয়েশন অব বাংলাদেশ: মিথস এক্সপ্লোডেড’ নামের একটি বই প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করে বিভিন্ন তথ্য ও উপাত্ত প্রকাশ করেছে। ওই বইটিতে উল্টো মুক্তিযোদ্ধাদের কে গনহত্যা,ধর্ষণ,লুন্ঠনের মত অপবাদ দেয়া হয়েছে। ইতিহাস বিকৃত করে বাংলাদেশের ঘাড়ে দোষ চাপানোর শতরকম চেষ্টা করে যাচ্ছে পাকিরা।
একটা দেশের মানুষ কি পরিমান জঘণ্য হতে পারে তা ৭১ থেকেই সারা বিশ্ব জেনে গেছে। সভ্যতার বিবর্তন হলেও তাদের চরিত্রের এখন পর্যন্ত কোন পরিবর্তন হয়নি সেটা বার বারই প্রমান করছে তারা।
কিন্তু আমাদের করণীয়টা কি? আমরা আসলে কি করতে পেরেছি?
দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ কোরিয়ার প্রায় দুই লাখের ও বেশি নারীদের জাপানে যৌনদাশে বাধ্য করা হয়েছিলো।যুদ্ধকালীন সময়ে ওই নারীরা উচ্চ বেতনে সেনাসদস্যদের যৌনক্ষুধা মেটাতে রাজি হয়েছিলো। মানে তাদেরকে বাধ্য করা হয়েছিলো।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের এত যুগ পর ও এই ইস্যুতে দীর্ঘদিন ধরে কোরিয়া জাপানকে ক্ষমা চাওয়া ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার দাবি করে আসছিলো।
জাপান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যে ঐতিহাসিক বিবাদে জড়িয়ে আছে তার একটি হলো যৌনদাসী ইস্যু। যুদ্ধকালীন সময়ে কোরিয়া, তাইওয়ান, চীন এবং অন্যান্য পূর্ব এশিয়ান দেশ থেকে বিপুল সংখ্যক নারীকে জাপানে ধরে আনা হয় এবং পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। তাই কোরিয়ার সঙ্গে অন্য রাষ্ট্রগুলোও জাপানকে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের দাবি করে আসছে। আর জাপান সেটি মেনে নিয়ে ক্ষমা চেয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দক্ষিণ কোরিয়ার যৌনদাসীদের এক বিলিয়ন ইয়েন ক্ষতিপূরণ হিসেবে দিতে সম্মত হলো জাপান।
৭১ পরবর্তীতে আমরা কি আদায় করতে পেরেছি! আমরা পেরেছি মুক্তিযুদ্ধে যারা এদেশের মানুষ হয়েও পাকীদের কে সহযোগিতা করেছিলো তাদের হাতেই আবার পতাকা তুলে দিতে। আমরা পেরেছি সেই তাদের কে সাথে নিয়ে সংসদে বসতে। আমরা পেরেছি তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে বা রাজনৈতিক স্বার্থে তাদেরকে নেতা বানাতে। এ ছাড়া আমরা কি পেরেছি!
যুদ্ধের পরেও পাকিস্থানী হারামি গোষ্ঠি সরাসরি আমাদের বিরুদ্ধে কথা বলছে! আমরা কি তাদের বিরুদ্ধে তিব্র প্রতিবাদ ছুড়ে দিতে পেরেছি এখন পর্যন্ত! যে গোলাম আজম নিজামিদের পক্ষে পাকিস্থান এখনো মিছিল করে সেই তাদের কে সঙ্গে নিয়েই আমরা রাজনীতি করছি। এখনো তারা হুঙ্কার ছেড়ে দেশের উপর দাপিয়ে বেড়াচ্ছে! আমরা নিজের দেশে থাকা দানবদেরই কিছু করতে পারছি না যেখানে সেখানে পাকিস্থানকে কি ভাবে!
অবশ্য যে দেশে ৭৫ এর মত ঘটনা ঘটতে পারে আবার দুদিন পরে জাতি সেটা মেনেও নিতে পারে সে দেশের মানুষ এখন প্রতিবাদ করবে এটাই বা ভাবনা আসবে কি করে! যে দেশের মানুষ সেই রাজাকারদের সাথে নিয়ে রাজনীতি করে, তাদের কে মন্ত্রি বানায় সে দেশে এমন প্রতিবাদ কামনা করবো কি ভাবে!
আমরা তো আর চিন জাপান বা মালয়েশিয়ান নয় আমরা বাঙ্গালী! নিজেদের কে কি ভাবে উলঙ্গ করে নাচাতে হয়, নগ্ন করতে হয় সেই পন্থা আমাদের জানা আছে। আর কিছু না হোক সেই শিক্ষাটা আমরা পেয়েছি। এখন তারা বই লিখে ইতিহাসকে উল্টানোর চেষ্টা করছে। দুদিন পরে সেটা উল্টিয়েও দেবে! আর আমরা বাঙ্গালীরা ঘরে বসে ডিমে তা দেবো আর দুর থেকে চোখে টিপ্পনি কাটবে রাজাকার গোষ্ঠি! বাহ বাঙ্গাল! সাব্বাস বাঙ্গালী! আসেন বলি পাকিস্থান জিন্দাবাদ
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



