
নারীর প্রতি অাশক্ত নই, ভালোবাসি প্রিয়তমার শরীর।
কাঁচা টাকার গন্ধই আমার সুগন্ধী ফুল
জীবনের বাতায়ন।
অভিমানের সিংহাসনে বসে
ভালোবাসি ফজরের সুমিষ্ট আজান
আর মায়ের বকুনি।
সঙ্গীত আমার অতৃপ্ত বাসনা
মদের পেয়ালায় ভরে রাখি শৈশব
চুমুকেই ফিরে পাই মাতাল স্বাধীনতা।
ঘড়ির কাটায় দেখি মৃত্ত্যর খঞ্জর
টিন টিন শব্দ মাতাল করে
টেনে নেয় মাটির ঘরে।
দুয়ারে অপেক্ষায় শেষ রাতের ট্রেন।।
নীল শাড়ির রমনীকে ভালো লাগে।
বাসন্তী শাড়ির নারীকে মনে হয় ডাইনি।
হেমন্তের ঝরা পাতার অদৃশ্য বাসরী
ভালোবাসি ডোবা চাঁদ,
মেঘের গর্জন আর
মাঝ রাতে হঠাৎ বেজে ওঠা প্রহরীর হুইসেল।।
এ আমার হিজিবিজি নি:শব্দ কবিতা
অথবা না জন্ম নেয়া রমণীর শীড়দাড়া...!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



