somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহঘটিত প্রশ্ন-সমাচার (জোকসের পোস্ট):

১০ ই মার্চ, ২০১১ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মাথায় কুলায় না, বিয়া বিয়া কইরা উঠতি বয়সীদের মাথা নষ্ট করার মানেটা কি?? বিয়ে করে কে কবে কি হতে পেরেছে? খামখা বিয়ে করে খাল কেটে কুমির আনার দরকার টা কি? পৃথিবীতে যতো বড়ো বড়ো প্রেমিক- প্রেমিকা আছে লাইলী-মজনু, শিরি-ফরহাদ, রোমিও-জুলিয়েট কিংবা আমাদের দেবদাস এরা কেউ তো কোনো দিন বিয়ে করে নি। একবার ভেবে দেখেন তো এরা যদি বিয়ে করতো তাহলে কি আমরা মনে রাখতাম ? এরা কি জগৎ বিখ্যাত হতে পারতো? কিন্তু দেখেন কে শুনে কার কথা !?!! ভালা কতার আজকাল কোনু দাম নাই রে ভাই।!!!! আপচুচ!!!

মেজাজ বেজায় গরম। চূড়ান্ত ত্যক্ততার মধ্যি দিন যাপিত করতাছি। একখান অবধারিত প্রশ্ন শুনতে শুনতে মাথা ধরা। কারো সাথে দেখা হইল অথবা ফোনে কথা হইল (ইরেসপেক্টিভ অব আন্ডা বাইচ্চা অথবা আবাল বৃদ্ধবনিতা), ভালা বুড়া জিগাইবার আগেই সবার প্রথম প্রশ্ন, "কি রে, বিয়ে করেছিস??", "কি রে, বিয়ে করেছিস??" আরে বেটা, আমি বিয়ে করি কি না করি তাতে তোর কি??? আগে ভালা-টালা জিগা, তারপর জিজ্ঞেস কর!!!!!.........প্রশ্ন শুনতে শুনতে আমি ক্লান্ত!! এখন বাধ্য হয়য়া আমিও ঠোটের আগায় কথা রেডি রাখি। ফাকতালে যারে যেরুম বুজানো যায় বুজায়া আইতাছি। এর মধ্যি আবার কদিন আগে আমার থেকে ৮ বছরের ছোট, দুধের বাইচ্চা, ফোন ধরে প্রথমেই টিটকারি মেরে কয়, ভাইজান, ভাবী কেমন আছেন??... শালার.....(মাথার চুল ছিড়ার ইমো)....!!



এইবার কয়েকখান কৌতুক কান খাড়া করে শুনেন:

১.
জামান সাহেব তার নার্সারিতে পড়ুয়া ছেলেকে নিয়ে গেছেন চিড়িয়াখানায় । বিভিন্ন রকমের পশু-পাখি দেখে ছেলের তো কৌতুহলের বাঁধ ভেংগে গেছে । যেইটা দেখে হেইটা নিয়েই প্রশ্ন করে । বাবা এটা কি?

= এটা ঘোড়া ।
= বাবা ওটা কি ?
= ওটা গাধা ।
= বাবা গাধার পাশে ওটা কি ?
= গাধার পাশেরটা হচ্ছে গাধী ।

ছেলে তো অবাক! কোনটা কি এটা চিনতে না পারলেও গাধা গাধীর ব্যপারটা ও বুঝতে পারে না। তাই অবাক হয়েই বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাধারা কি বিয়ে করে?

জামান সাহেব এবার নিজেই চিন্তায় পড়ে গেলেন। মাথা চুলকাতে লাগলেন। তারপর চাঁপা একটা দীর্ঘ-শ্বাস ফেলে গাধার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে বাবা, গাধারাই বিয়ে করে !!!

২.
বিবাহবার্ষিকী নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—
স্ত্রী: তোমার কি মনে আছে, কাল আমাদের ১৩তম বিবাহবার্ষিকী?
স্বামী: হুমম, তো কী হয়েছে?
স্ত্রী: এই দিনটি কী করে পালন করব বলো তো?
স্বামী: তুমি কী করবে জানি না, তবে আমি সকালে ঘুম থেকে উঠে দুই মিনিট নীরবতা পালন করব।

৩.
স্বামী-স্ত্রীর ঝগড়ার পর স্বামী বাসা থেকে চলে গেছেন। তাঁদের মধ্যে মুঠোফোনে কথা হচ্ছে—
স্বামী: আজ রাতের খাবার কী?
স্ত্রী: বিষ আছে বিষ!
স্বামী: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার ফিরতে আরও দেরি হবে



৪.
স্বামী: ওগো শুনছ, সর্বনাশ হয়ে গেল।
স্ত্রী: কী হয়েছে?
স্বামী: আজ মাইনে নিয়ে অফিস থেকে বাড়ি আসার পথে দুই ছোকরা পিস্তল দেখিয়ে বলল, হয় টাকা দাও না হলে জান দাও।
স্ত্রী: আর তুমিও বোকার মতো টাকাটাই দিয়ে এলে!

৫.
: বাড়ি ফিরেই এক লোক দেখতে পেল তার স্ত্রীর হাতে, মাথায় ব্যান্ডেজ। সে ছুটে তার কাছে গিয়ে কী হয়েছে জানতে চাইল। ‘গাড়ি এক্সিডেন্ট করেছি …সকালে ঘরের কিছু কেনাকাটা করতে বেরুচ্ছিলাম …’
স্ত্রীকে থামিয়ে দিয়ে স্বামী উত্তেজিত হয়ে বলল- ‘এত বিস্তারিত বলার প্রয়েজন নেই, এখন কী অবস্থা বল।’
স্বামীকে তার ব্যাপারে এত চিন্তিত হতে দেখে খুশি হয়ে স্ত্রী বলল- ‘আরে এত দুশ্চিন্তার কিছু নেই, মাথায় দুটো সেলাই পড়েছে আর কবজি সামান্য একটু মচকে গেছে। অবশ্য ডাক্তার বলেছে …’।
এবার স্বামী আগের চেয়েও জোরে চিৎকার করে উঠল, ‘আরে তোমার কথা কে জিজ্ঞেস করল? গাড়ির কী অবস্থা সেটা বল ।’

৬.
মৃত্যুশয্যায় শায়িত স্বামী তার স্ত্রীকে বলছেন—
স্বামী: আমি তো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি সাজ্জাদ সাহেবকে বিয়ে কর।
স্ত্রী: সাজ্জাদ সাহেব! বলো কি, সে তো তোমার শত্রু। আর তাকে কিনা বিয়ে করতে বলছ তুমি!
স্বামী: আমি জানি সে আমার শত্রু। সাজ্জাদকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ, বুঝলে?


৭.
উকিলঃ সেকি ম্যাডাম ? আপনার স্বামী তো পাচ বছর আগে মারা গেছেন । তাহলে চার বছরের আর একটি দুবছরের বাচ্চা এলো কোথা থেকে ?
ভদ্রমহিলা রাগের স্বরেঃ তা আমি তো বেচে আছি না কি?

-
-
-
-

সিমিলার ভুক্তভোগীদের উদ্দেশ্যে:
ভাই, যারা এখনও বিয়ে করেন নি তারা ঘাবরাইয়েন না। আসেন আমরা সবাই একজোট হই, সবাই মিলে এক সাথে আওয়াজ তুলি, আমিতো বিয়ে করবোই না আমার ছেলেকেও বিয়ে করাবো না । আর, মরার আগে আমাদের নাতীকেও বলে যাবো, ভাইরে! তুইও বিয়ে করিস না।
-
-
-
-
-
পাদটিকা:

আঙ্গুর

ফল

আজকাল

বেশি

বেশি

টক!

:D
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১১ ভোর ৬:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আমার মন খারাপ, ফুল দিয়ো=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই মে, ২০২৬ দুপুর ২:৫৮



অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।

অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।

কী... ...বাকিটুকু পড়ুন

সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৫


সূর্যমুখী
অন্যান্য ও আঞ্চলিক নাম : রাধাপদ্ম, সুরজমুখী (হিন্দি)
সংস্কৃত নাম : আদিত্যভক্তা, সূর্যকান্তি, সূর্যকান্তিপুষ্প
Common Name : Sunflower, Common sunflower
Scientific Name : Helianthus annuus

সূর্যমুখী একটি বর্ষজীবী ফুলগাছ। সূর্যমুখীকে শুধু ফুলগাছ বলাটা... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×