গভীর রাতে ঘুম ভাংগলো মোবাইলের শব্দে। স্বিভাবিক ভাবেই রাতে ফোন আসলে মনে হয়, কোন খারাপ খবর এলো। দেশের সাথে বিশাল সময় পার্থক্যের কারনে বিদেশে এসে এটা আরো মনে হয়। দেখলাম এক বন্ধুর নম্বর। মনে কিছুটা আনন্দই লাগলো, কিন্তু কথা শুরু করেই সম্পূর্ন বিপরীত অনুভূতি। যা আশংকা করেছিলাম তাই। আমার আরেক বন্ধু যার সাথে আমি একই ফ্লাটে থাকি, তার বাবা মারা গেছে। খবরটা তাকে দিতে হবে।
বন্ধু আমার ৩ বছর দেশে যায় না, টিকিট কেটেছে এই জুনে। যার সাথে কথা বল্লেই শুনতে হতো দেশে যেয়ে কি কি করবে, বাবা-মায়ের জন্য কি কিনবে তার প্ল্যান, তাকে আমি কি করে দিব এই খবর?
অনেক কস্টে তাকে বল্লাম। দুঃখ আর শোকে হতবাক বন্ধু বলল, বাবাকে ও শেষ দেখা দেখটে পেলাম না, এই জন্যই কি বিদেশে এসেছিলাম।
আমিও তাই ভাবি, হায়রে আমার প্রবাস জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


