somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার-আলবদরদের সকল ব্যবসায়িক-সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিষিদ্ধ সামাজিক আন্দোলন অব্যাহত রাখা প্রসংগে-

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় দেশবাসী,
সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।

“প্রজন্ম চত্ত্বর” থেকে ফাঁসির দাবি তুলেছি। আপনারা জানেন, শহীদ জননী জাহানারা ইমাম ১৯৯২ সালের ২৬ মার্চ এই “প্রজন্ম চত্বর” থেকে অল্প দূরে সোহ্রাওয়ার্দী উদ্যানে গঠন করেছিলেন গণ আদালত। আর সেই আদালতের ঐতিহাসিক বিচারে ফাঁসি হয় গোলাম আযমের।
এরপর দীর্ঘ একটি সময় পেরিয়ে যায়। ২০০১ সালে যুদ্ধাপরাধীদের মন্ত্রীত্বের মাধ্যমে কলঙ্কিত হয় বাঙ্গালির ইতিহাস। ২০০৮ এর নির্বাচনের পর বর্তমান সরকার জাতীয় সংসদে প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবনা পাশ করেন। এই প্রেক্ষিতে ২০১০ সালে গঠিত হয় অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইবুনাল অত্যন্ত সফলতার সাথে যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনা করে আসছেন।
এমন একটি পরিস্থিতিতে আমাদের তরুণ প্রজন্ম ব্লগ ও ফেসবুকের মাধমে একটি সাধারণ দাবিতে একত্রিত হয়। সে দাবি ফাঁসির দাবি। আপনারা জানেন, “ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক” এ আন্দোলন শুরু করে। প্রথমদিন থেকেই আপনাদের সবার হাত ধরে পূর্ণতা পায় এ আন্দোলন। রূপ নেয় আজকের এই মহাসমাবেশ।যা আজো অব্যাহত রয়েছে।এই সমাবেশ দ্বর্থ্যহীন ভাষায় ঘোষনা করেছে যে, মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার এবং সর্ব্বোচ শাস্তির দাবিতে সমগ্র বাঙ্গালি জাতি আজ ঐক্যবদ্ধ। এটা কোনো রাজনীতির প্রশ্ন নয়। সামাজিক সার্থক এক আন্দোলন। যা দল-মত-নির্বিশেষে সবার স্বতস্ফুর্ত সমর্থন রয়েছে। বাংলাদেশের প্রগতিশীল জনতা এই অভিন্ন আদর্শের আন্দোলনকে নির্দিষ্ট লক্ষ্যে পৌছানোর জন্য আরে সংঘবদ্ধ হোয়া দরকার। ঘরে ঘরে নয় প্রতি মহল্লায় মহল্লায় এই আদর্শিক লড়াই অব্যাহত রাখতে হবে। যুদ্ধাপরাধীদের পরিবার, প্রতিষ্ঠান সহ সকল অস্তিত্বকে বিনাশ করার জন্য তাদের শক্তির ভীতকে দূর্বল করতে হবে। পাশাপাশি যুদ্ধাপরাধের মতো দেশের শত্রু, জাতীর শত্রুদের চিহ্নিত করে তাদের বর্জন করতে হবে।একটি জনকল্যাণমুখী রাজনৈতিক ব্যবস্থা এই তরুণ প্রজন্মের মাধমেই সম্ভব। যারা প্রকৃত জনকল্যাণমুখী উন্নয়নের কান্ডারী হতে হবে।
এই মহাসমাবেশ থেকে আমরা উল্লিখিত লক্ষ্য অর্জন, সকল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততর করা এবং তাদের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে দলমত নির্বিশেষে তরুণ প্রজন্মসহ বাংলাদেশের সকল ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পেশাজীবি, বুদ্ধিজীবি, সংস্কৃতিকর্মী, নারী সংগঠন, মুক্তিযোদ্ধা, শিল্পি-সাহিত্যিক সাংবাদিক এবং রাজনৈতিক দল ও ব্যক্তিকে ইস্পাত দৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজ আমরা শপথ করছি-যুদ্ধাপরাধী জামাত শিবিরের রাজনীতি এদেশে নিষিদ্ধ ও তাদের এদেশের নাগরিকত্ব বাতিল না করা পর্যন্ত রাজপথে ও অনলাইনে সোচ্ছার থাকবো। যুদ্ধাপরাধীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান- ইসলামি ব্যাংক, ইবনে সিনা, ফোকাস, রেটিনা কোচিং সেন্টারসহ সব কিছুই আমরা বয়কট করবো। আমরা মনে রাখবো এগুলোর মাধ্যমেই অর্থ সংগ্রহ করে তারা এ দেশে স্বাধীনতাবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এমনকি যেসব শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন তৈরি করে শিশুদের মাঝে স্বাধীনতা বিরোধী বিষবৃক্ষ বহন করেছে, সেগুলোও বয়কট করবো। এক কথায় রাজাকার-আলবদরদের সকল ব্যবসায়িক-সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করার দাবিতে কাজ করবো।
প্রয়োজনে প্রত্যেক জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক সামাজিক আন্দোলন কমিটি করে নতুন নতুন সামাজিক ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। সকলের প্রতি আবারো উধাত্ত আহ্বান রইল।

প্রয়োজনে-
সম্মিলিত সামাজিক আন্দোলন।
+৮৮০১৭২৪-১০০৫৩২ (রফিকুল কাদের)
+৮৮০১৬৭১-১২৬২২০ (সালেহ আহমেদ)
E-mail: [email protected]
Facebook: [email protected]/facebook.com


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×