somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি হতে চাই একজন ........

২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন ছোট ছিলাম তখন বড় হয়ে পুলিশ হতে চেয়েছিলাম। সোজা বাংলায় ঠোলা। ঠেলায় পড়ে ঠোলা হওয়া হয়নি। একটু বড় হবার পর ডাকতার হতে চেয়েছিলাম। মনে আছে আমরা যখন এসএসসি পাশ করলাম, তখন রেজাল্টের পর আমরা ৮-১০ জন ভালো ছাত্র প্রধান শিক্ষয়িত্রী (বয়েজ স্কুলে মহিলা হেডমাস্টার)কে দেখা করতে গেলাম। সবার জীবনের লক্ষ্য ডাক্তার হওয়া। ঘটনাচক্রে তাদের কেউই ডাক্তার হয়নি বা আমার মত হলে মেডিকেলে সুযোগ পায়নি। আমি অবশ্য অন্য কথা বলি, আমার যেরকম হাত কাঁপে তাতে আমি ডাক্তার না হওয়ায় শুধু আমিই বেঁচে যাইনি, রোগীরাও বেঁচে গেছে।

এই যে ছোটবেলায় আমরা আমার জীবনের লক্ষ্য রচনা লিখতাম- সেটি মূলত ডাক্তার হবার গল্প বয়ান করা। মানুষের জীবনের লক্ষ্য কি শুধু একটি নির্দিষ্ট পেশাতে ঢোকাতেই সীমিত?

নাকি মানুষের জীবনের লক্ষ্য অন্য কিছু? কেউ মানুষের সেবা করতে চায়। কেউ ধনী হতে চায়। কেউ দেশ বিদেশ ঘুরতে চায়। বা কেউ চায় খ্যাতি।
কেউ ক্ষমতা। জীবনে কত কিছুই চেয়েছি। ফুটবল-ক্রিকেট দুটো খেলাই খুব ভালো লাগতো। খুব মনে হতো বামপাশ দিয়ে চারপাশ দিয়ে কাটিয়ে নিয়ে একদম করনারে গিয়ে শরীরটা ১৮০ ডিগ্রী ঘুরিয়ে ডানপায়ে বলটা তুলে দেবো স্ট্রাইকারের মাথায়-আর তার আলতো হেডে - গোওওওওল। নিতানতই আকাশকুসুম কল্পনা। আমি পাড়ার সবচেয়ে খারাপ খেলোয়াড়দের একজন ছিলাম। বাট করে খেলার সময় আমার নাম আসতো সবার শেষে। একদম ছোটবেলা থেকেই গানে শুনতে পছনদ করি। গায়ক হতেও মন চাইত। ভাবা যায় একজন অন্যদেশে গিয়ে এক লাইন গাইবার পর স্টেডিয়াম ভর্তি হাজার হাজার মানুষ একসাথে গেয়ে উঠছে "ফার্স্ট কাট ইজ দ্যা ডিপেস্ট"। নাহ আমি এমনকি বাথরুম সিংগারও হতে পারিনি। ৮০র দশকে বড় হয়েছি। রাজনীতি করতেও ইচছা করতো। করা হয়নি। সাহিত্যিক হতেও ইচছে করতো। বলাই বাহুল্য, সেটাও হয়নি।

পেশাগত জীবনে ৩টা ইচ্ছে ছিলো, কিছুদিনের জন্য হলেও সরকারী চাকরি করা, কিছুদিনের জন্য হলেও শিক্ষকতা করা, ব্যবসা করা। ১মটা হয়েছে। বাকি দুটো হয়নি, হবেও না। ৮ বছর আগে যে পজিশনে চাকরি্তে ঢুকেছি, সেই পজিশনেও সারাজীবন কাটিয়ে দিতে হতে পারে। সুতরাং ইনজিনিয়ার হিসেবে সাফল্যের দাবী করতে পারিনা।

তবে কি আমার জীবনে কোন লক্ষ্য নেই? আমি কি আসলেই কম্পাস ছাড়া জাহাজ? জীবনের শেষ পর্যন্ত মানুষ কিন্তু একটা কাজ করে যেতে পারে, সেটি হলো ভালো মানুষ হবার চেষ্টা করা। একবার একটা বা কিছু ভালো কাজ করলেই মানুষ ভালো মানুষ হতে পারে না। প্রতিক্ষণই তাকে চেষ্টা করে যেতে হয়। ভালো মানুষ হবার চেষ্টাটা একটা এন্ডলেস প্রসেস, সেজন্য এটাই আমার জীবনের লক্ষ্য। আমি হতে চাই একজন ভালো মানুষ।

***********************************************
(চতুরমাত্রিক ব্লগে পুর্বপোস্টিত)

১৬টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×