আতুর ঘরেই খুন! মহানন্দা এক্সপ্রেস ট্রেন প্রত্যাহারের প্রতিবাদে রহনপুরে রেল পথ অবরোধ
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোনার বাংলাদেশ ব্লগে সেজো দুলাভাই এর উক্ত শিরোনামে প্রকাশিত লেখাটি বেশ ভাল লাগলো । তার দেশত্বোবোধ আর জনসাধারনের প্রতি দরদ নিয়েই বিষয়টি সমাধানের দাবী জানিয়েছেন। আমরা জনসাধারন ও ব্লগার সেজো দুলাভাই এর মতই সরকারের নিকট দাবী জানাচ্ছি অবিলম্বে জনস্বার্থ সংল্লিষ্ট বিষয়টি সুবিবেচনার জন্য। সে সাথে সেজো দুলাভাই এর লেখাঠি হুবহু তুলে ধরছি-'' চালু না হতেই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর রেল স্টেশন থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেন প্রত্যাহার করায় রহনপুর রেলপথ অবরোধ করে এলাকাবাসী। আজ সকালে রহনপুর-চাঁপাইনবাগঞ্জ-রাজশাহী গামী ৫৮২ শার্টল ট্রেনটি বিক্ষুব্থ জনতা আটকিয়ে রেখেছে। ২৬ জানুয়ারী ট্রেনটি চালু করার জন্য সংশ্লি্ষ্ট কর্তৃপক্ষ আদেশ জারি করে। এবং ১ ফেব্রুয়ারী ট্রেনটি চালুর পূর্বেই তা প্রত্যাহার করে নেয়। আতুর ঘরেই খুন কেন এ প্রশ্ন এখন সবার কাছে। অবহেলিত বরেন্দ্র জনপদের প্রাণ কেন্দ্র ও সীমান্ত উপজেলা গোমস্তাপুরের ব্যবসা কেন্দ্র রহনপুর দিয়ে ভারত,নেপাল মালবাহী ট্রেন চলাচল করে দেশকে পর্যাপ্ত রাজস্ব দিচ্ছে। অথচ এ অঙ্চলের মানুষ মাত্র দু'টি যাত্রী বাহী দু'বগির ট্রেন পেয়েছে। যার অধিকাংশই সীট নেই বা বসার জায়গা নেই।অতি কষ্ট করে রাজশাহী ,ঢাকা বা অন্যান্য অঙ্চলে যাতাযাত করে। ফলে বিক্ষুব্ধ জনতা তাদের দাবী আদায়ে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের কর্মসূচীও ইতিমধ্যে দিয়েছে। আন্তৎনগর ট্রেনসহ , লোকাল দুটি ট্রেনে বগি সংযোজন এবং আরও ১টি এক্সপ্রেস ট্রেন না দেয়া পর্যন্ত তারা ট্রেন অবরোধ করেই রাখবে।আমরা বলব, তাদের নায্য দাবী মেনে নিতে।''
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন