বর্ণমালার সাথে পরিচয় হওয়ার পর নিজের ভেতর ভিন্ন এক জগত অনুভব করি। যে জগতকে প্রতিনিয়ত মনে হয়েছে তেলরঙে আঁকা যুদ্ধচিত্র। যে চিত্র অনুভব শক্তিকে বারবার দুমড়ে মুচড়ে দিয়েছে। তবুও গার্ডিয়ান আর শিক্ষকদের কড়া নজরদারী মনকে অবিচল রাখতে সাহায্য করেছে নিয়মিত। আমার বাচাল মন শিক্ষার নিগড়ে আবদ্ধ থাকতে চায়নি কখনোই। সারাবেলা হৈ চৈ করে পাড়া মাতানো উতফুল্ল শৈশব কেটেছে আমাদের। সে দূরন্ত আর ডানপিটে খামখেয়ালিপনা দেখে কেউ ভাবেনি লেখাপড়ায় এতটা অগ্রসর হতে পারব। হয়ত তাদের ভাবনাকে সত্য করে মাঝপথে পা পিছলে পড়ে যেতেও পারতাম। কিন্তু একটা অদৃশ্য শক্তি আমাকে শক্ত মাটি পাইয়ে দিয়েছে পায়ের তলায়। খুলে দিয়েছে অনুভব দরজার শক্ত বাঁধন। 'জীবনে প্রতিষ্ঠা লাভের একমাত্র উপায় শিক্ষা।' প্রবাদটি মাদুলি হয়েই যেন গলায় ঝুলে ছিল সর্বক্ষণ। শিশু থেকে কিশোরের গণ্ডি পেড়িয়ে এখন আমি পরিপূর্ণ যুবা। নামের সঙ্গে যোগ হয়েছে কয়েকটি ডিগ্রি। এবার ঝাপ দিতে হবে কর্মব্যস্ত জীবনের গহীন শ্রোতবাহী নদীতে। কয়েকটা সার্টিফিকেট, হাবিজাবি ফাইল বগলদাবা করে সোনার হরিণ খোঁজা। শহরের মায়াহীন রাজ্যে কাটতে লাগল মাসকে মাস। কিন্তু কি আশ্চর্য, এতদিন ধরে বুকে লালন করা শিক্ষা এবং শিক্ষা থেকে বড় হওয়ার জমা বরফগুলো গলে গলে স্থানচ্যুত হতে লাগল। সেখানে তিলে তিলে জমা হতে লাগল নতুন কিছু অভিজ্ঞতা। এখন চাকরি নামক সোনার হরিণ ধরতে দশপাঁচটা ডিগ্রি যথেষ্ট নয়। সাথে মামু-খালুর পানি পড়া না হলে চলে না। আরো লাগে বস্তাবন্দি সোনার কয়েন। এতদিন ধরে যারা নিয়মিত শিক্ষা বিষয়ক পরামর্শ আর উতসাহ দিয়ে এসেছেন তাদের মুখটাকে ব্যতিক্রমভাবে চোখে ভেসে ওঠল। ঘৃণা জমে ওঠল এতো বছর ধরে তিল তিল করে গড়ে তোলা নামের সঙ্গে কয়েকটা ডিগ্রির প্রতি। অন্ধ, বিবেকহীন সমাজের প্রতি সে ঘৃণা বুকের ভেতর থেকে বেরিয়ে এল একদলা থুথুর সাথে।
ঘৃণা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।