আমার জীবনে দেখা বেশিরভাগ নাস্তিকদের নাস্তিক হবার পেছনের কারণ দুটো!
১। তারা প্রথমে বলতে চায় ঈশ্বর যদি আমার ভাগ্যে লিখেই রাখে যে আমরা স্বর্গে যাব তাহলে তো আমি যত খারাপ কাজই করিনা কেন আমি তো স্বর্গেই যাব, তাহলে আমি যেমন ইচ্ছে করে তেমন চলি!
২। দ্বিতীয়ত ঈশ্বর যদি আমার কপালে লিখেই রাখে আমি নরকে যাব তাহলে আমি যত ভাল কাজ করিনা কেন নরকেই যাব তাহলে ভাল কাজ করে তো ফায়দা নেই!
আচ্ছা ঈশ্বর কি সব লিখে রাখে আমরা কখন কি করব? ঈশ্বর কি লিখে রেখেছেন যে ১৬ই জানুয়ারী ২০১৫ তে রাত সাড়ে আটটায় আমি এই স্ট্যটাস দিব?
নাকি ঈশ্বর কতগুলো নিয়ম ঠিক করে দিয়েছেন? সে সব নিয়মের মাঝে দিয়ে আসলে তেমন হয়?
ঈশ্বর ভক্তি ইশ্বর প্রেম থেকে আসে ঈশ্বর ভীতি থেকে নয়!
আর ঈশ্বর প্রেম আর ঈশ্বর ভীতি নিশ্চই এক জিনিস নয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

