এইটা চালু করলে আপনার পাস ওয়ার্ড অন্য কেও জানলেও আপনার মোবাইল এ আসা কোড ছাড়া আপানার অ্যাকাউন্ট চালু হবে না। দেইখেন আমার মত যেন অবস্থা না হয়
যেভাবে আজ আমার ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাইলাম 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ফেসবুক এ একটা ফিচার আছে যে প্রতিবার নতুন ডিভাইস এ লগইন করার সময়ই আপনার মোবাইল নাম্বার এ একটা করে কোড যাবে। আর এইটা ছাড়া ফেসবুক এ লগইন করা যাবে না। যাইহোক filehippo.com থেকে আমি সাধারনত সফটওয়্যার ডাউনলোড করি । আজ দেখলাম সি ক্লিনার এর নতুন ভার্সন আসছে। ভাবলাম ডাউনলোড করি। তো ডাউনলোড করে ইন্সটল করে পিসি ক্লিন করলাম। এতে আমার পিসিতে থাকা কুকিজ গুলাও ডিলিট হয়ে গেল। তারপর ফেসবুক এ লগইন করলাম।দেখি কোড চায়। ওকে আমি ওয়েট করতাছি।মাগার কোড তো আছে না
।বার বার রি সেন্ড করি কিন্তু কোড এর দেখা নাই
। পাস ওয়ার্ড রিসেট করলাম। লাভ হয় না, আবার ও ওই কোডে পর্যন্ত যেয়ে আটকে থাকি। হটাত দেখলাম আমার কাছে ফেসবুক থেকে একটা ইমেইল আসছে যে কেও নাকি আমার পাস ওয়ার্ড পরিবর্তন করছে।মানে একটু আগে আমি করলাম যে ওইটা। ওখানে একটা লিংক দেয়া যদি আমি পাস ওয়ার্ড পরিবর্তন না করি তাহলে ওই লিংক দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব! আশার আলো দেখলাম ।ওই লিংক এ যেয়ে আর একবার আমার পাস ওয়ার্ড পাল্টায়ে দেখি আমার অ্যাকাউন্ট এ লগইন করতে পারছি
। এই যে এত ভোগান্তি তার কারন হল আমার সাধের এয়ারটেল নাম্বার। এনারা ফেসবুক থেকে মেসেজ গুলা ওনাদের ইচ্ছা মত পাঠান।আবার ফেসবুক থেকে ইন কামিং এসএমএস এর জন্য ও চার্জ কাটে ! যদিও খুব কম। কিন্তু কথা হল ফেসবুক থেকে পাঠানো মেসেজ গুলা ৩ ঘণ্টা দেরিতে কেন আসবে? কখনও কখনও তো আসেই না। এয়ারটেল এর দোষ ধরার জন্য এই লেখা না। যদি কেও এই পরিস্থিতিতে পরেন হয়ত আমার লেখা সাহায্য করবে। নিচের ছবিতে দেখবেন কোথা থেকে এই অপশন চালু করবেন।যদিও সবাই জানেন তাও দিলাম।

এইটা চালু করলে আপনার পাস ওয়ার্ড অন্য কেও জানলেও আপনার মোবাইল এ আসা কোড ছাড়া আপানার অ্যাকাউন্ট চালু হবে না। দেইখেন আমার মত যেন অবস্থা না হয়
এইটা চালু করলে আপনার পাস ওয়ার্ড অন্য কেও জানলেও আপনার মোবাইল এ আসা কোড ছাড়া আপানার অ্যাকাউন্ট চালু হবে না। দেইখেন আমার মত যেন অবস্থা না হয়
২টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।