সকালে ঘুম থেকে উঠে শ্রীলংকা হারার কারণে যে পরিমান মন খারাপ হয়েছিল তার পুরোটাই দুর হয়ে গেল ছবিটা দেখে। অনেক্ষণ তাকিয়ে ছিলাম। উদ্ভট লাফ ঝাপের ছবি না, অথচ কি সুন্দর ভাল লাগা অনুভূতি। এখন পর্যন্ত যতগুলো পত্রিকা (নয়া দিগন্ত, প্রথম আলো ও নিউ এইজ) দেখলাম সবটিতেই এই ছবি কি সুন্দর শোভা পাচ্ছে
।অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের আমার পছন্দ হয় না এই একজন ছাড়া। ভদ্রলোককে আমার সৎ এবং আদর্শ ক্রিকেটার বলেই মনে হয়। তার প্রমাণও তিনি রেখেছেন বিভিন্ন সময়। খেলার স্টাইলও চমৎকার, আসলে যাকে ভাল লাগে তার বোধহয় সবই ভাল লাগে।
সেই সাথে সাঙ্গাকারাকেও অসংখ্য ধন্যবাদ তার সততার জন্য। এ রকম আচরণ দেখলে মনটা আসলেই ভরে যায়।
সব মিলিয়ে বিশ্বকাপের শেষটা বোধহয় খারাপ হয়নি, তবে আরও ভাল হত যদি শ্রীলংকা কাপটা পেত। বারবার একই দলের কাপ নেয়াটা কেমন এক ঘেয়েমি হয়ে যাচ্ছে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

