somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা কি সুন্দর উন্নয়ন !

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার সমর্থকদের মুখে তুবড়ি ছোটে উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে! বিদ্যুত কেন্দ্র, গ্যাস উত্তোলন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট , ফ্লাইওভার , পদ্মাসেতু নির্মান বিষয়ে মুখে ফেনা তুলে ফেলেন। এসব নির্মান ব্যয়ে দুর্নীতি , প্রকল্প ব্যয় দ্বিগুন করে বিশাল অংকের কমিশন পকেটেস্থ করা নিয়ে কেউ কথা বললে সে স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী। ব্যাংক লুটপাট, শেয়ার কেলেংকারি নিয়ে কথা বলা যায় না। মন্ত্রী, এমপিদের দুর্নীতি এবং এলাকায় এলাকায় নিরব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার দু:সাহস কারো নেই। প্রতিদিন খুন, ধর্ষন, শিশু অপহরন ও গুম এবং চাদাবাজি হলেও আইন শৃংখলার অবনতি ঘটে না!
স্বাধীন মুক্তচিন্তার পথ দিন দিন রুদ্ধ হয়ে যাচ্ছে। গণমাধ্যমগুলি একপ্রকার টিকে থাকার জন্যই সেলফ সেন্সরশীপে চলছে। সব দেখে শুনেও হালুয়া রুটি থেকে বঞ্চিত হবার ভয়ে আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ দলদাসে পরিনত হয়েছেন ।
হ্যা, সরকারের অনেক ভাল কাজ আছে।
যুদ্ধাপরাধীদের বিচার, পদ্মাসেতু নির্মানে সরকার প্রধানের বলিস্ট সাহসিকতা , ফ্লাইওভার নির্মান , ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিজয়, ছিটমহল বিনিময় সহ অনেক ভাল কাজ অবশ্যই অভিনন্দিত হয়েছে। কিন্তু এতো কুইন্টাল -রেন্টাল বিদ্যুত কেন্দ্র স্থাপন করেও কেন বিদ্যুত সরবরাহ নিরবিচ্ছিন করতে ব্যর্থ হলো? বিদ্যুত উতপাদনে মুল্য কমেছে। কিন্তু কেন আবার বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব আনা হচ্ছে?
গ্যাস উতপাদন নাকি বেড়েছে (!)। তাহলে কেন , কোন যুক্তিতে বাসাবাড়ির গ্যাসের চুলার ব্যবহারে দাম বাড়ানোর পায়তারা চলছে? প্রতি বছর ওয়াটার ট্রীটমেন্টের নামে কোটি কোটি টাকার অপচয়, দুর্নীতি হচ্ছে। কিন্তু পানি সরবরাহ কি নিরবিচ্ছিন করতে পেরেছে? গত কদিনে সারাদেশে ঘন্টার পর ঘন্টা বিদ্যুত বিহীন থাকছে মানুষ। । পানির সংকটে নারীরা রাজপথে বিক্ষোভ করছেন। গ্যাস সংকটে বাসা বাড়িতে চুলাও জ্বলছে না।
সংকটের কথা বললে অনেক বলা যাবে। কিন্তু উন্নয়নের জোয়ারে সমাধান কি?
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের অবস্থা নিয়ে আলাদা গুরুত্ব দেয়া দরকার

লিখেছেন অপলক , ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৫



পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

×