somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মুক্তিযুদ্ধ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১-মহান মুক্তিযুদ্ধ| ২০১৩-মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার যুদ্ধ| এতদিন আমার পরিচয় ছিল মুক্তিযোদ্ধার সন্তান আর আজ থেকে আমার পরিচয় আমি নিজেই একজন মুক্তিযোদ্ধা|
৭১ এর মতো আমাদের হাতে অস্র হয়তো নেই কিন্তু আমাদের হাতে কলম আছে আর কন্ঠে আছে একই স্লোগান 'জয় বাংলা'
আমার বাবার শত্রু ছিল পাক বাহিনী আর তাদের দোসর রাজাকার আর আমার শত্রু জামাত আর তাদের জারজ সন্তান শিবির|
যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য শিবির গৃহযুদ্ধের ঘোষণা দেয়, আমারদেশ পত্রিকা তার মুখপত্র হয়ে সারাদেশে উগ্র সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, আন্তর্জাতিক পরিমন্ডলে জামাত শিবির পেইড এজেন্টদের মাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে, এপি, সিএনএন, আল জাজিরা সংবাদ পরিবেশনের মৌলিক আদর্শ ছেড়ে হলুদ সাংবাদিকতায় মত্ত- ৭১ তো ফিরেই এসেছে|এই যুদ্ধেও জয় আমাদেরই হবে, কারণ আমাদের চেতনায় আছে প্রজ্জ্বলিত ৭১, কন্ঠে উজ্জীবিত স্লোগান আর বুকে যুদ্ধাপরাধি ও শিবিরের বিরুদ্ধে তীব্র ঘৃণা|
যুদ্ধ চলছে যুদ্ধ চলবে| যুদ্ধ চলছে আদর্শের বিরুদ্ধে, যুদ্ধ চলছে আদর্শহীনতার বিরুদ্ধে| প্রতিমুহুর্তে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, শাহবাগ আন্দোলনের চেতনার বিরুদ্ধে আর যারা সরাসরি ষড়যন্ত্রে অংশগ্রহন করতে পারছেন না তারা শাহবাগ আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার পায়তারা করছেন|
এই ক'দিনে শাহবাগ আন্দোলন নিয়ে বহুমুখী কথাবার্তা শুনছি, মাঝে মাঝে চরম বিরক্ত হয়েছি আবার কখনো ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দিয়েছি| একদল শাহবাগ আন্দোলনের কৃতিত্ব আওয়ামীলীগকে দিতে চায়, সেই সব মূর্খদের বলি আজ আওয়ামীলীগের জনসমর্থন যদি এত বেশি থাকতো তাহলে আর তাদের নির্বাচন নিয়ে এত দুশ্চিন্তা থাকত না
আবার আওয়ামীলীগের একটা অংশ মনে করে এটা সরকার বিরোধী আন্দোলন! তাদেরকে জানিয়ে দিতে চাই যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে সরকার সহায়তা না করলে এটা সরকার বিরোধী আন্দোলন হতে সময় লাগবে না
জামাত শিবির বলছে আমরা শাহবাগ আন্দোলনকারীরা মুরতাদ হয়ে গেছি, তাদের জন্য বলছি দেশপ্রেম বা দেশদ্রোহীদের বিচার চাওয়ায় যদি মুরতাদ হতে হয় তবে আমার মুরতাদ হতে আপত্তি নাই!
এবার গত কয়েকদিনে ষড়যন্ত্রের কয়েকটি দিক তুলে ধরছি:
ষড়যন্ত্র ১:
জামাত শিবির প্রকাশ্যে, অনলাইনে, ফেসবুকে, ব্লগে শাহবাগ আন্দোলনের চেতনাকে ভুলভাবে দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছে, তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যমে ধারাবাহিক ভাবে মিথ্যাচার করা হচ্ছে| এইসব ষড়যন্ত্রের মোকাবিলা করতে করতে মনে হলো আমরা তো যুদ্ধই করছি, ৭১ এর পর আমাদের বাঙালি জাতীয়তাবাদ আর কখনো এতবড় ষড়যন্ত্রের মুখোমুখি হয়নি
ষড়যন্ত্র ২:
আপাতদৃষ্টিতে এরা সুশীল ও নিরপেক্ষ! এরা অপেক্ষা করে আছে যারা বিজয়ী হবে তাদের বিজয় মিছিলে যোগদেবার জন্য| এই তথাকথিত নিরপেক্ষরা ভাব দেখাচ্ছেন আমরা দুবেলা দুমুঠো খেয়ে ভালো আছি আমার কি দায় পরেছে কাদের মোল্লাকে ফাঁসি দেবার! সেইসব অকৃতজ্ঞদের জানিয়ে দিতে চাই যাদের রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল হিসেবে আপনারা তথাকথিত সুশীল ও নিরেপক্ষতার লেবাস ধরেছেন আজ আমাদের কাছে তা খুলে পরেছে| আজ বাংলাদেশে দুটি দল- একদল সকল যুদ্ধাপরাধিদের ফাঁসি দেখতে চায় আর অন্যদল তাদের বাঁচাতে চায়! এখানে নিরপেক্ষ বলে কোনো দল নেই| আপনি শাহবাগ আন্দোলনে আমাদের সাথে নেই, আমাদের সাথে স্লোগানে আপনার তাল মেলানোর ইচ্ছে নেই, ভালো কথা, আমাদের থেকে দুরে থাকুন| আমরা জেনে গেছি আপনি কি চান| এবার শুনে রাখুন আমরা কি চাই- আমরা সব রাজাকাদের ফাঁসি দেখতে চাই আর নব্য রাজাকাদের বিচার করতে চাই|
সুতরাং সাধু সাবধান! বেশি সুশীল হতে যাবেন না তা আপনার শারীরিক ও মানসিক সাস্থ্যের জন্য হানিকারক হতে পারে!
জয় বাংলা
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×