somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধুনা

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুকের ভিতর ঝড় তোলা হৃদস্পন্দনে নিচ্ছে বিদায়
আলোকিত বিকাল! রাজপথে ধীরলয়ে হেঁটে যায় যমদুত!
ঠোঁটের কোণে অনন্তবিলাসী মৃদুহাসি,
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হোমো সেপিয়েন্স বড় অসহায়!
অথচ তাদের নাতিশীতোষ্ণ ঘর ও ব্যাংকের স্টেটমেন্ট ছিল,
প্রবীণ মুঠোয় পদাবলী ভরা প্রেমে ছিল সহজিয়া অনুরাগ!
নদীর মতো একদিন বুকপকেটে বহমান ছিল লাল চাঁদ,
আয়েশী বিকালে মায়াময় উষ্ণ স্বপ্ন ছিল! হরিদ্রাভ জলে-
আনত বালিকার চোখে চঞ্চল ছিল রূপালী ডানার মাছ!
সেইসব পুরাতন কথা অচল পয়সার মতো গড়াচ্ছে ধুলায়,
অতিমারীর পরিসংখ্যানে এখন শুধু শোকসংবাদের সময়!
আজকাল খুব দ্রুতই চলে আসে! ভাইরাল সংবাদের মতো
অবিশ্বাস্য গতিতে আসে! প্রখর চিতার বেগ মেনেছে হার-
তার পাশে! নিউজ স্ক্রল, ফেসবুক সমস্ত কিছু ছেয়ে আছে,
বিষাক্ত মাশরুমের মতো আগ্রাসী প্যান্ডেমিকের সংবাদে!
অনতিক্রম্য প্যানিক এটাকেও পালানোর রাস্তা বন্ধ সব,
মৃত্যুদূত হাসছেন আর দেখছেন ঈশ্বর!
অবরুদ্ধ কোণায় যাচ্ছে শোনা হাঁসফাঁস শ্রেষ্ঠ জীবের,
ল্যাবরেটরির গিনিপিগের মতো অস্বস্তিতে ছোটাছুটি তার,
সময় নেই কারো দেখবার! অপেক্ষা মহাজাগতিক খেলার,
আর অন্তিমে অপেক্ষা লটারীর!
অন্যকে মরে যেতে দেখে উত্থিত নিজস্ব মৃত্যুর কল্পনা,
হয়তো এরই নাম প্রকৃত অসহনীয় যন্ত্রণা!
তবু অপেক্ষা লটারীর! ফোনের রিংটোন বাজছে ক্রিং ক্রিং,
অপেক্ষা কখন নামবে প্যারাট্রুপার সাথে নিয়ে বুলেটিন-
একটি শোকসংবাদ! একটি শোকসংবাদ! একটি শোকসংবাদ!
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×