somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত প্যারাডক্স

২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের গল্পগুলো একই রকম। আবার প্রতিটি মানুষের গল্প একে অপরের থেকে ভিন্ন, সম্পূর্ণ স্বতন্ত্র।
আসলে মানুষের গল্পের বিভিন্ন টুকরোকে আমাদের কাছে পরিচিত মনে হয়। অনেকটা Puzzle বা ধাঁধার বিভিন্ন টুকরো অংশের মানে যেমন সবাই সহজে বুঝে ফেলি সেরকম। কিন্তু টুকরো অংশের মানে বুঝলেও ধাঁধার অর্থ যেমন দুর্বোধ্য থেকে যায়, জীবন সেরকম ই দুর্বোধ্য গল্প।

যখন কেউ জীবনের গল্প বলে, শ্রোতার মনে হয়- 'দেখে যেন মনে হয় চিনি উহারে!' ব্যস এ পর্যন্তই। কিন্তু আসলে সে পুরোটা কখনোই জানেনা। একজন মানুষ কখনো অন্য আরেকজনের গল্প পুরোটা জানতে পারেনা। এটা অসম্ভব। তবু সে তার Theory of Mind ধারণাকে ব্যবহার করে নিজেকে প্রবোধ দেয় যে আমি সম্ভবত তাকে জানি!

অন্যের জীবনের গল্পের অর্থ সে জানেনা এই বোধ মানুষের জন্য খুবই পীড়াদায়ক, ডিসট্রেসিং। যেকোন প্রাণীর মতোই সে সুখবোধ পেতে চায়। সে নিজেকে বোধ দেয়- 'আমি জানি, আমি উহার গল্প জানি, আমি তাহাকে বুঝি।'
এই যে জীবনকে সহজভাবে নেয়ার প্রবণতা তা বাঁচার জন্য খুব জরুরী। সেজন্যই হয়ত রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস বলেছিলেন- 'The happiness of your life depends upon the quality of your thoughts.'
এতো দুর্বোধ্যতায় কাজ নেই, সহজ ভাবে ভেবে সহজে জীবনকে পার করে দেয়া ভালো। ভাবো সরল ভাবে জীবন সহজ হবে।

কিন্তু সমস্যা হলো সেটাতো মানুষের একান্ত ব্যক্তিগত দৃষ্টিভংগীর বদল। তাতে অন্যের গল্পের দুর্বোধ্যতা কমেনা। বেশি সহজ ভংগিতে দেখতে গিয়ে আবেগের স্বল্পতা ভুল বার্তা দিলে সে আরো বিপাকে পরে। অন্যে ভাবে কি নিরাসক্ত! কি নিরাবেগ!

এটা একটা বিশাল Paradox. মানুষ যদি অন্যের জীবনের গল্প কে ধাঁধার মতো দুর্বোধ্য হিসেবে নেয় তো তার বাঁচাটা কঠিন হয়। আবার সহজ ভাবে নিলে তার গুরুত্ব কমে যায়। সে অন্যের চোখে খলনায়ল হওয়ার
ঝু্ঁকিতে পড়ে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

×