somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহরে চাষের গল্প

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝেই একটা লোককে দেখি টবের গাছের একমাত্র চালকুমড়াটিকে যত্ন নিতে। কুমড়োটি এরইমধ্যে বিশাল হয়ে ওঠেছে। মাথার উপরে চালকুমড়োটাকে স্থাপন করে, একটা রশি দিয়ে এর গা জড়িয়ে শিকে বানিয়ে, তারপর মাচার বাঁশের সাথে শিকেটা ঝুলিয়ে দিচ্ছে লোকটা, দেখতে পেলাম একদিন। আর আজকে আবার শেকেটা খুলে একেটু ঢিলে করে দিয়েছে। কারণ এরই মধ্যে কুমড়োটা আরো একটু বড়ো হয়েছে। সবসময়েই দুপুর রোদে সে একাজটা করে থাকে। আর চালকুমড়োটার দিকে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ। তারপর এ গায়ে হাত বুলোয়। কুমড়োটা অনেক বড়ো এটা যেমন খুশির, তেমনি আশংকার। কারণ ডাঁটি ছিড়ে কুমড়োটি পড়ে যেতে পারে। আমি ভাবলাম। কিন্তু লোকটা গাছটার মালিক নয়, মালি, আর মালিকদের কখনোই দেখিনা গাছটাকে দেখেতে আসতে। দুপুর রোদে কুমেড়োটার দিকে লোকটি তাকিয়ে থাকে, আমি দেখতে পাই। ঢাকা শহরে ছাদের উপরে চালকুমড়ো চাষ... মালি আর মালিকের নস্টালিজয়ার একটা নমুনা। আমারও কি একটু নস্টালজিয়া নয়- এ বিষয়টা ঘিরে সময় ব্যয় করা, বেশ দূর থেকে তাকিয়ে তাকিয়ে! গ্রামে ফিরে যাওয়ার কথা ভাবতে পারি না, ছোট সময়ের সবজিবাগানে পানি দেওয়া, দাদার সাথে ক্ষেতে হাল দিতে যাওয়া, মইয়ের উপরে চড়তে গিয়ে উল্টে পড়া, কান্নাকাটি এসবই কি একটু একটু মনে পড়ে। মনে পড়ে কি তাদেরও?... যেনো তিন দিক থেকে আসা তিন ধরনের তিনজন মিলে বানিয়ে রেখেছি একটি রোদভরা দুপুর আর স্মৃতিপুরের বর্তমানতা!-- একজন মালিক, একজন মালি, আর একজন দর্শক-- এই ঢাকা শহরে...। যারা হয়তো নিরুপায় না-হলে কোনদিনই আর ফিরে যাবে না গ্রামে, ক্ষেতের আলে, হালের লাঙ্গল পাঁজন, মই, গরু নিয়ে.... ঢাকা শহরেই ঢাকা পড়ে থাকবে, আর একদিন হাওয়া হয়ে যাবে! আমরা তিনজন একে অপরেকে সবসময়েই দেখি পথে ঘাটে, চায়ের দোকানে বেশ কবছর, কিন্তু কেউ কারো সাথে কথা বলি না, বলা হয় না। মৌসুম এলেই দেখি লোকটা ছাদে নতুন টব রাখছে, মাটি বানাচ্ছে, বীজ পুঁতে দিচ্ছে, বাঁশ আনছে, রশি পাকাচ্ছে, মাচা বানাচ্ছে, রোদে ঘামছে। কয়টা চালকুমড়ো ধরে এতো ধ্যানজ্ঞানের বিনিময়ে? তা আর কটা হবে, একটা কি দুটো! তারপর একদিন দেখি, লোকটা মানে মালিটা নীরবে চালকুমমড়োটার গায়ে হাত বুলাচ্ছে, দুপুর রোদের নিচে ওই নির্জন ছাদে। আর মালিককে কখনোই ছাদে উঠে আসতে দেখি না, কখনো গাছটাকে বা কুমড়োটাকে দেখতে আসে না সে। আর আমি ভাবি, যখন কুমড়োটা পেড়ে নেওয়া হয়, ঘরের ভেতরে কুমড়োটাকে দেখে মালিক কী ভাবে, তার গ্রামের কথা কি ভাবে, বা মালিকটির বউ কী ভাবে? নিজের ছাদে ফলানো কুমড়ো নিয়ে তাদের কি একটু বেশি আনন্দ হয় না? একটা অনুচ্চারিত উৎসব কি মৃদুভাবে হাওয়া দেয় সেদিনের ডাইনিং টেবিলে? মহিলা কি অন্য কাউকে ডেকে আনে নিজের বাড়িতে, নিজেদের ফলানো কুমড়োর তরকারি চেখে দেখতে, কিংবা 'আরে ‌‌ভাবি, আজকে তো আমাদের ছাদের কুমড়োটাকেই কুরবানি করে দিলাম, বেশ অন্যরকম!' বলে নাকি পাড়ার অন্যকোন মহিলাকে কল করে? কতটা অন্যরকম, যতোটা দূরত্ব সেই দূরের মাঠের থেকে ওই ছাদের, আর এই ঢাকা শহরের ফ্ল্যাটগুলোর!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×