somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন যেখানে যেমন.।.।.।

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনও অনেক প্রত্যয় মানুষকে তাড়িত করে।কোনও বাঁধভাঙ্গা সম্ভাবনার সান্তনায় সন্মোহিত হয়ে কিংবা নিজের পরাজয়কে দূর্বলতা ভেবে জয়ের নেশায় অনুপ্রানিত হয়ে। আর এ প্রত্যয়ের উৎস যদি ভালবাসা কেন্দ্রীক হয়,তবে তার যুক্তির বাগ্মিতা যেন আরও প্রখর। আর আমার প্রশ্ন কতটা উত্তপ্ত হলে প্রিয়জনের শীতল সান্নিধ্য আবেগে জড়ায় অনবরতভাবে?কোনও প্রেমিক যুগল কখনোই কি মৃত বাস্তবতা ছাড়া সজীব সম্ভাবনাকে কল্পনায় বাঁধতে পেরেছে কোনকালে?আমি স্পষ্ট দেখেছি কবিতা,ফুল,প্রকৃতি,সুন্দরকে নিঃস্বার্থভাবে ভালবেসেছে মানুষ।প্রেমিক-প্রেয়সীর নীরেট ভালবাসার কথনে কতটা চৈতন্য ঝাঝানো সংলাপ থাকতে পারে?আর তা কতকালইবা?আবেগের সংলাপঝুলি কি আকাশের চেয়েও বিশাল?পূর্ন জীবনের কতটা দশক প্রিয়তীর চোখের গভীরে তাকিয়ে অনায়াসে পাড়ি দিতে পারে কোন্ মহাত্মার উন্মত্ততা?আজও আমার বর্তমানের মাঝে অতীতের অন্তঃক্ষরন।ধীরে ধীরে চোখে ভাসে কবিতা,গল্প,গান,উচ্ছলতা আর একটি সম্ভাবনাবিহীন স্বপ্ন মাত্র।স্মরনেরও নিশ্চয় একটি সীমা রয়েছে?কতটা পেছনে তাকাতে পারে মানুষ?সীমাহীন অতীতে?তাহলেতো মানুষ আগামীকেও ভূলে যাবে বর্তমানের সাথে সাথে। না!আমি হেমলক পান করিনি,লিগি নদীর অঝোর সুধাও নয়,তবুও কল্পনার কথাগুলো আমাকে মাদকতায় জড়ায় কেনো?কেন গভীর স্মৃতিতে আমি বিস্মৃত হই?আমি জানি অনর্থক আমার এই জানতে চাওয়া ,কারন মানুষ যখন স্বপ্ন দেখে,তখন সে যুক্তিকে পরাজিত করে কল্পসর্গে বিস্মৃত হয়ে আর যখন সে প্রেমের দৌরাত্বতায় চিন্তাশীল হয় তখন কবিতা ও শিহরন হয় তার সঙ্গী এবং বিলাসীতা আর আগামী হয় হয় চাহিদার মাপকাঠিতে নিরঙ্কুশ বর্তমান।আর তারই পরিনতিতে আমার মতো প্রশ্নবোধক চিহ্ন জন্ম নেয়। জীবনের এই এক উপাখ্যানে কতবার যে পিছুডাক শুনে আৎকে উঠেছি?কত যে পৃথিবীকে জানান দিয়েছি আগামীতে যুগল সঙ্গী হবো আমরা দুজন তুমি বাসের জায়গা রেখো। পৃথিবী আজও স্থির আমার অঙ্গীকারে ,কেঁদেছি শুধু আমি। প্রকৃতি কথা রাখে,তাই হয়তো আমার আবেদনকে কিছুতেই সেদিনের সে পৃথিবী উপেক্ষা করেনি। প্রকৃতি তুমিই বলো কে আমার ভূবন সঙ্গী হবে?আমিতো এখন কাব্য রচিতে জানিনে,কোন স্বপ্নও। তবে কি আমি একাকীই বিয়োজিত হবো এ পৃথিবীর তন্ময় প্রান্তর থেকে?না,তা হবার নয়। কারন স্বপ্নহীনতা ও দূর্বোধ্যতার শিহরন কাটিয়ে আমি আজও আমার প্রিয় দুপুরে ইউক্যালিপটাস গাছের গোড়ায় গিয়ে বসি। অনায়াসে কাটিয়ে দিতে পারি বিনিদ্র রাত, নক্ষত্র কিংবা মেঘলা আকাশের দিকে তাকিয়ে।দয়িতার জন্য এখনও ভয়াল সুড়ঙ্গে নেমে যেতে পারি দ্বিধাদন্দ্বহীন.....
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×