somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে জীবন সবার নয়, চাইলেই আপনি দেবদাস নন

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ধরে পথ হেঁটেছেন ভালোবাসার মানুষটির হাত ধরে। ভালোবাসা, সুখ, দুঃখ কত কি না ছিল এই সম্পর্কে। সামান্য ভুল বোঝাবুঝি বা ইগো প্রবেলেম নিয়ে এই সম্পর্কে ফাটল তৈরি হয়েছে। হয়তো একটা সময়ে সম্পর্ক আর টিকেই থাকছে না। কিন্তু সম্পর্ক না থাকলেও,স্মৃতিগুল ঠিকই থাকে মনের গহিনে। দীর্ঘ সময়ের স্মৃতি আর কিছু অভ্যস্ততা হয়তো আপনাকে তাড়িয়ে
বেড়াবে।

চারিদিকে কেমন যেন ভয়াবহ শূন্যতা। কী যেন নেই- এমনটাই মনে হচ্ছে। ভালোবাসার মানুষটির সাথে দীর্ঘদিনের সম্পর্কটা আর নেই। জীবন তো আর থেমে থাকে না। সে তো চলছেই।

কিন্তু ভেঙে পড়লে চলবে না। জীবনকে নিয়ে যেতে হবে অনেক দূরে। আর তাই, কী করে মানিয়ে নেবেন নতুন জীবনের সঙ্গে, জেনে নিন।

ব্রেক-আপের পর একটা কঠিন সময় চলতে থাকে। এ সময় একার পক্ষে মোকাবিলা করা সম্ভব হয় না। মনের ব্যথা, কষ্ট, হতাশা চেপে না রেখে কোনো আস্থাভাজন বন্ধু, কলিগ বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। ডায়েরিও লিখতে পারেন। কষ্টগুলো শেয়ার করলে হালকা লাগবে। তাই বলে যাকে-তাকে বলতে যাবেন না। উপযুক্ত মাধ্যম খুঁজুন।

অনেকে আবার ব্রেক-আপের পরেও ‘ভালো বন্ধু’ হয়ে থাকতে চায়। কিন্তু এটা অনেক ক্ষেত্রেই ঠিক হয় না। কারণ দীর্ঘ সময় একে অপরের জীবনের সাথে জড়িয়ে থাকার পর, হঠাৎ স্রেফ বন্ধু হয়ে যাওয়া খুবই জটিল ব্যাপার। তাছাড়া গসিপের তো আর শেষ নেই, তাই আলাদা হয়ে যাওয়াই ভাালো।

নিজের জীবন নিয়ন্ত্রণে আনুন। যা ঘটে গিয়েছে তার জন্য নিজেকে বা অন্য কাউকে দোষী চিহ্নিত করবেন না। নিজের ইতিবাচক দিকগুলোকে হাইলাইট করুন। আপনার থেকে যারা অর্থনৈতিক বা শারীরিক দিক চেয়ে দুর্বল, তাদের সাহায্যে করুন। সময় কাটান। দেখবেন মন ভালো থাকবে।

যা করবেন
নিজেকে একটু পরিবর্তন করুন। আগে রিলেশনশিপ মেইনটেইন করতে যে সময় দিতেন তা নিজেকে দিন। পছন্দের সিনেমা দেখুন। পরিবারের মানুষদের সাথে সময় কাটান। অফিস বা ক্রিয়েটিভ কোনো কাজে মন দিন।
পুরনো স্মৃতি যতটা পারেন মন থেকে ঝেরে ফেলুন। যদিও এটা সহজ নয়। কিছু বিষয় নজরের বাইরে রাখুন যেমন বন্ধুর দেওয়া কোনো জিনিস বা তাকে নিয়ে বেড়ানোর জায়গাগুলো। দেখবেন কিছুটা হলেও স্বস্তি পাবেন।
মন কে শক্ত করুন। যে ভুল একবার হয়েছে তা যেন দ্বিতীয়বার আর না হয়। হুট করে একাকিত্ব মুছতে কোনো সম্পর্কে জড়াবেন না। সে বন্ধুই হোক বা প্রেম। যথেষ্ট সময় নিন সিদ্ধান্ত গ্রহণের জন্য।

০০ মানুষের জীবনে সুখ, দুঃখ, কষ্ট থাকবেই। এর মধ্যে দিয়ে আপনাকে অতিক্রম করতে হবে। জীবনের ভুলগুলো সুধরে নেওয়ার জন্য নিজের নেগেটিভ দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। দেখবেন লাইফ থেকে ‘ব্রেক-আপ’ শব্দটি একেবারেই মুছে গেছে।



সংগৃহীত ও পরিমার্জিত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×