পুজা করার সেই তরুনীটি
এই মে মাসের ২৭ তারিখে আমার বন্ধু মিজান বিয়ে করলো। ওর বিয়েতে আমি গিয়েছিলাম। সে বাড়ি যেতে হলে আমার কলেজের এক বান্ধবীর বাড়ির পাশ দিয়ে যেতে হয়। ইচ্ছে ছিল বান্ধবীটির সাথে দেখা করে যাই। কিন্তু দেরী হয়ে যাচ্ছে বলে আর যেতে পারলাম না। হঠাৎ করে আমাকে দেখে সে খুবই অবাক হবে। মনে পড়লো ২০০৫ সালে শিক্ষা সফরের কথা। আমরা সোনারগাঁ গিয়েছিলাম। খুব আনন্দ করেছে সেদিন। ছবিও তুলেছিলাম ওর। হিন্দু পরিবারের হওয়ায় বাইরে বেড়াতে যেতে হলে অনেক বাধা পার হতে হোত। তাই বোধহয় আনন্দটা একটু বেশিই করেছিল। আমরা সবাই মিলে ওর আনন্দের সাথী হয়েছিলাম। সেদিনের মতো হাসি খুশি আর কোনদিন ওকে দেখিনি। ওর ছবি উঠাতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম আমরা নিজেরাও ছবি তুলবো। ক্যাম্পাসে সহজে কারো সাথে মিশতো না। শিক্ষা সফরের পরে সে যেন হঠাৎ করে বদলে গেল। সবার সাথে মিশতে আরম্ভ করলো। তাদের বাড়িতেও আমাদের নিয়ে গেল। ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি স্টেশন থেকে সামান্য ভেতরেই তাদের বাড়ি। উঠোনের তুলসী গাছ রাস্তা থেকে দেখা যায়। বাড়িতে নিয়ে কি খেতে দেবে আমাদের তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লো সে। আমরা সেদিন খুব হেসেছিলাম। মনে পড়তেই আপন মনে আমি হেসে উঠলাম।
আমার চিন্তায় ছেদ পড়লো রিক্সা ওয়ালার কথায়। মিজানের বাড়ি এসে গেছে আমাকে নামতে হবে।
বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল। বাড়ি ফিরবো। আমি ভুলেই গিয়েছিলাম আমার সেই বান্ধবীর সাথে দেখা করার কথা। নয়াডিঙ্গি এসে পড়ায় আমার মনে পড়লো। মিজানকে বললাম। সে আশ্চর্য হয়ে আমার দিকে তাকালো। সে আমাকে জানালো মহাসড়কের নয়াডিঙ্গি স্টেশনে যে স্পীড ব্রেকার হয়েছে সেটা তার জন্য। আমি বুঝতে পারলাম না। সে বললো পপি সূত্রধর আজ আর পৃথিবীতে নেই। এবার আমি অবাক হয়ে মিজানের মুখের দিকে তাকিয়ে রইলাম।
মিজানের বিয়ের পর কয়েকবার কাটিগ্রাম তাদের বাসায় গিয়েছি। নয়াডিঙ্গি দিয়ে যাওয়ার সময় বাড়িটা দেখা যায়। দেখা যায় সেই তুলসী গাছটাও। কিন্তু তাকে পুজা করার সেই তরুনীটি দেখা যায় না।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।