somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবসার্ড রম্য- "বাজার করতে গিয়ে একদিন......"

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

=================================
ঐদিন বাজারে গিয়ে রাশেদের খুব বাজে একটা অভিজ্ঞতা হলো। প্রথমে গিয়েছিলো সে ডিম কিনতে। গিয়ে দোকানিকে বলেছিলো-

"ডিম দেন তো !"
দোকানদারঃ "কুন দিক দিয়া দিমু?"
রাশেদ দাঁত কিড়মিড় করে বললোঃ "মানে?"
রাশেদের কথা শুনে দোকানদার দাঁত বের করে হাসলো।
রাশেদঃ "ফাইজলামি না কইরা ডিম দেন এক হালি"
দোকানদারঃ "আমি কি মুরগী নাকি হাঁস যে ডিম দিমু ! ফাইজলামি তো আপনে করতেছেন !"
রাশেদঃ "আরে কি আজব, তাইলে আমি ডিম পাবো কই এখন? এই যে আপনের দোকানে ডিম দেখা যাইতেছে। এইগুলা কিসের জন্য রাখছেন তাহলে?"
দোকানদার গম্ভীর গলায় বললোঃ "তা' দেওয়ার জন্য। আমি আর আমার বৌ এগুলির উপ্রে বয়া বয়া তা' দেই......"

রাশেদ দৃশ্যটা কল্পনা করে শিউরে ওঠে। তার চোখের সামনে ভেসে উঠলো- এক ডজন ডিমের ওপর দোকানদার বসে বসে তা' দিচ্ছে। তাঁর চারপাশ ঘিরে আছে অনেকগুলি মোরগ-মুরগী......

"পাগল নাকি, ধুর মিয়া লাগবো না আপনের ডিম!"- রাশেদ গজগজ করতে করতে তরকারির বাজারের দিকে রওনা হলো। এবারে অবশ্য "লাউ দেন তো" বলতে গিয়ে সামলে নিলো নিজেকে। যদি ডিমওয়ালার মত লাউওয়ালাও বলে বসে- "কুন দিক দিয়া দিমু?" তাহলে সর্বনাশ হয়ে যাবে...... রাশেদ সতর্ক গলায় বললো- "দেখি, লাউ দেখি ।"

দোকানদার রাশেদকে লাউ দেখালো......

রাশেদঃ "ভালো হবে তো !"
লাউওয়ালাঃ "খুবই ভালো। শান্ত, ভদ্র, ভালো ফ্যামিলির লাউ।"
রাশেদের মেজাজটা আগেই খারাপ ছিলো। এখন আরো খারাপ হয়ে গেলো। সে তীক্ষ্ণ গলায় বললো- "ঐ মিয়া, আমি কি এই লাউরে বিয়া করমু নাকি? এর বংশপরিচয় আপনের কাছে কে জানতে চাইছে......"
লাউওয়ালাঃ "আপনেই তো জিজ্ঞাস করলেন......"

রাশেদঃ "আপনে এক কাজ করেন, লাউ এর ব্যবসা বাদ দিয়া ঘটকালির ব্যবসায় নামেন..."- গজগজ করতে করতে লাউ না কিনেই মাছের বাজারের দিকে রওনা হলো সে। কিন্তু আশ্চর্য হয়ে দেখলো- মাছের বাজারের বদলে স্কুলের ক্লাশরুমে এসে ঢুকেছে, আর ক্লাশ টিচার ধমকের গলায় বলছেন- "এইডা কি ক্লাশ নাকি মাছের বাজার...... চোপ !!"

রাশেদ বিড়বিড় করে বললোঃ "এইডা ক্লাশ না স্যার, আসলেই মাছের বাজার। মাছওয়ালা কি আপনে? এই রুই মাছের কেজি কত?"
ক্লাশ টিচার বললেনঃ "৫০০ গ্রাম পাঙ্গাস মাছ ১৩০ টাকা হইলে এক কেজি রুই মাছ কত হবে- ঐকিক নিয়মে বাইর কর !"

"পাঙ্গাস মাছ আসলো কোথা থেইকা স্যার। তাছাড়া ......" রাশেদ আরো কিছু বলতে গিয়ে থেমে গেলো। সে কি পাগল হয়ে যাচ্ছে? ! মাছওয়ালার সাথে সে অংক নিয়ে আলাপ করছে কেন?!! "এখন রাখেন, পরে নিবো নে মাছ"- বলে সে হুড়মুড় করে অন্য দোকানে গেলো। ভাবলো অল্প কিছু সিজনাল ফল কিনে নিয়ে আজকের মত বাসায় ফেরত যাবে......

রাশেদঃ "এই কাঁঠাল কি মিষ্টি হইবো?"
কাঁঠালওয়ালাঃ "মিষ্টি খাইতে চাইলে মিষ্টি কিনলেই তো পারেন। কাঁঠাল কিনতে আইছেন ক্যান?"
রাশেদ (দাঁত কিড়মিড় করে) : "সোজা কথার সোজা উত্তর দেন। এই কাঁঠাল কার্বাইডে বা ফরমালিনে পাকানো কি না?"
কাঠালওয়ালাঃ "আরে নাহ ! কিলায়া পাকাইছি। কাঁঠালরে পাওনাদার মনে কইরা কিলাইছি......"

রাশেদ নির্ভয়ে কাঁঠাল কিনলো। যেহেতু পাওনাদার মনে করে কিলিয়েছে, সুতরাং এই কাঁঠাল খারাপ হওয়ার সম্ভাবনা কম।

সত্যিই কাঠালটা খুব ভালো ছিলো। বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করলো। রাশেদ নিজেও খুব তৃপ্তি করে খেলো। কাঠালওয়ালাকে একটা ধন্যবাদ জানাতে হবে......
***
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৫
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

লিখেছেন নতুন নকিব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

অন্তর্জাল থেকে নেওয়া সূর্যোদয়ের ছবিটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

ইসলামের পবিত্র আলো ওদের চোখে যেন চিরন্তন গাত্রদাহের কারণ। এই মাটি আর মানুষের উন্নয়ন... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৯

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

বিএনপি রাজনীতিতে এক অদ্ভুত মোড়—অনেক বছর পর হঠাৎ করেই তারেক রহমান সরাসরি জামায়াতকে ঘিরে কিছু সমালোচনামূলক কথা বললেন।... ...বাকিটুকু পড়ুন

আগামী নির্বাচনে বিএনপি কি ২৭৮ আসন পেতে যাচ্ছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১০



একটি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনে বিএনপি ইতিহাসের সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে। জাতীয় সংসদে একদলের সর্বোচ্চ প্রাপ্ত আসন ২৭৮ টি। এটি বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ... ...বাকিটুকু পড়ুন

এডমিন সাহেব আমাকে নিয়ে অনেক বক্তব্য দিতেন এক সময়।

লিখেছেন জেন একাত্তর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৯



আমার "চাঁদগাজী" নিকটাকে উনি কি জন্য ব্যান করেছিলেন, সেটা উনি জানেন; আসল ব্যাপার কখনো আমি বুঝতে পারিনি; আমার ধারণা, তিনি হয়তো নিজের দুর্বলতাগুলো নিয়ে ভয়ে ভয়ে থাকতেন; মনে... ...বাকিটুকু পড়ুন

তাদের পাকিস্তান প্রেমের কারণ কী?

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৫

খানিকটা কৌতুহল থেকে লিখলাম এই পোস্ট। জানতে চাওয়ার জন্য। আমাদের দেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে অনেক আগে, সেই একাত্তরে। লম্বা একটা সময়। সেই সময়ে যারা বুঝতে শিখেছে তারা আজকে জীবনের... ...বাকিটুকু পড়ুন

×