somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সরাসরি গুলির বিধান আইনে নেই’

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাশকতায় জড়িতদের সরাসরি গুলির নির্দেশ দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ বিশ্লেষকরা বলছেন পুলিশ কখন গুলি করতে পারবে আর কখন পারবে না, তা আইনেই আছে৷

তারা মনে করেন, সন্ত্রাস দমনে সব চেষ্টা ব্যর্থ হওয়ার আগে সরাসরি গুলি করা হলে তা হবে মানবাধিকারের লঙ্ঘন৷

বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দলের ৩৬ ঘণ্টা হরতাল শুরুর আগের দিন মঙ্গলবার, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর নাশকতায় জড়িত ব্যক্তিদের সরাসরি গুলির নির্দেশ দেন৷ যার সমালোচনা করে বিরোধী দল৷ আর সমালোচনার জবাবে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনেই সরাসরি গুলি করার বিধান আছে৷

তবে আইনের এই বিধান সরাসরি গুলি করার নয় বলে ডয়চে ভেলেকে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান৷ তিনি জানান, পুলিশ কখন কোন ধরণের শক্তি প্রয়োগ করবে তা আইনে আছে৷ গুলি করার প্রশ্ন আসবে সর্বশেষ পর্যায়ে৷ যখন জীবন ও সম্পত্তি রক্ষার আর কোনো পথ থাকবে না তখনই গুলি করা যাবে৷ আর গুলি করার যে প্রয়োজন ছিল তা পুলিশকে প্রমাণ করতে হবে৷ অর্থাৎ, গুলির ঘটনা যৌক্তিক হতে হবে৷ এ কারণেই পুলিশের প্রতিটি গুলির ঘটনাই তদন্তের বিধান আছে৷ যদি গুলি করাকে যৌক্তিক প্রমাণ করা না যায় এবং গুলিতে কেউ যদি মারা যান, তাহলে তা হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে৷ এবং দায়ী পুলিশ সদস্যকে সেজন্য আইনি ব্যবস্থার মুখোমুখিও হতে হবে৷

তবে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলা, পুলিশ ফাঁড়িতে হামলা, গাড়িতে আগুন ও প্রাণহানির ঘটনা উদ্বেগজনক৷ বিরোধী দলকেও এ বিষয়ে সংযমী হতে হবে৷ পরিস্থিতি যদি এমন হয় সন্ত্রাস ও দাঙ্গা-হাঙ্গামাই সরকার বিরোধী আন্দোলনের প্রধান অস্ত্র, তাহলে পুশিকেও জান-মাল রক্ষায় চূড়ান্ত শক্তি প্রয়োগ করতে হতে পারে৷ তবে অধ্যাপক হাফিজুর রহমান মনে করেন সর্বোচ্চ সংযমই আইন-শৃঙ্খলা বাহিনীর দেখান উচিত৷

মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি গুলির নির্দেশ মানবাধিকারের লঙ্ঘন৷ নাশকতা, সন্ত্রাস ও দাঙ্গা-হঙ্গামা বন্ধের কৌশল আছে৷ শুধু কৌশল নয়, আইনও আছে৷ আইনে সরাসরি গুলির কথা কোথাও বলা হয়নি৷ লাঠি চার্জ, টিয়ারগ্যাস, রাবার বুলেটসহ আরো অনেক কৌশল ব্যবহারের পরই গুলির প্রশ্ন আসে৷ আর গুলি করার উদ্দেশ্য হবে হত্যা নয়, ছত্রভঙ্গ বা নিবৃত্ত করা৷

তিনি বলেন, বিরোধী দলের যে আন্দোলন চলছে তাতে সহিংসতা হচ্ছে৷ কিন্তু এই সহিংসতা বন্ধে সরাসরি গুলি করলে হিতে বিপরীত হতে পারে৷ সহিংসতা না কমে বরং আরো বেড়ে যেতে পারে৷

বরং তিনি মনে করেন, সারা দেশে গত ফেব্রুয়ারি থেকে যে সহিংসতা চলছে তা প্রতিরোধে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে৷ জামায়াত-শিবির যে তাণ্ডব চালাতে পারে তা নিয়ে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ পেয়েছে৷ কিন্তু আগাম কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ৷ এমনকি পুলিশকে খবর দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি৷ সুতরাং এই পুলিশকেই যদি আবার সরাসরি গুলির নির্দেশ দেয়া হয়, তাহলে সে ক্ষমতার অপব্যবহার করবে৷ দেখা যাবে সন্ত্রাসী বা নাশকতা সৃষ্টিকারী নয়, এর শিকার হবে সাধারণ মানুষ৷ সূত্র: ‍ডিডব্লিউ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

কানামাছি

লিখেছেন সেজুতি_শিপু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫০


তারপর দীর্ঘ ভ্রমনক্লান্ত পদক্ষেপ
ক্রমশ শ্লথ হবে,
সমুখে গন্তব্যগামী পথ হ্রস্বতর -
দূর থেকে চোখে পড়বে
স্বাগত বৃক্ষের আবছা হাতছানি ।
হঠাৎ নাকে এসে লাগবে আউশ ধানের
ভাত ফোটার ঘ্রাণ
কিংবা নাম না জানা... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×