somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন সাংবা‌দিকতা : চ্যা‌লেঞ্জ সত্যতা ও তাৎক্ষ‌ণিকতা

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃ‌থিবী এখন আমা‌দের হ‌া‌তের মু‌ঠোয়। অনলাই‌নে চাই‌লেই আমরা মুহূ‌র্তেই যে‌ কো‌নো তথ্য বিশ্বময় ছ‌ড়ি‌য়ে দি‌তে পা‌রি। চাই‌লেই আমরা পৃথী‌বির নানা খবর পে‌তে পা‌রি মুহূ‌র্তেই। তবে তথ্য জানা‌নো ও পাবার ম‌ধ্যে একটা ‌বিষয় অবশ্যই আমা‌দের মাথায় রাখ‌তে হ‌বে। সে‌টি হ‌চ্ছে সত্যতা। সাংবা‌দিকতার প্রধান ও গুরুত্বপূর্ণ অংশ হ‌চ্ছে সত্যতা। সাংবা‌দিকরা সব সময় সত্য ও স‌ঠিক তথ্য তু‌লে ধর‌বে। সোর্স থে‌কে প্রাপ্ত ত‌থ্যের সত্যতা যাচাই-বাছাই কর‌বে। কো‌নো ধর‌নের মিথ্যা তথ্য সংবা‌দ হ‌তে পা‌রে না। সত্য ও বস্ত‌ু‌নিষ্ঠ সংবা‌দ প্রকা‌শের মাধ্য‌মেই পাঠককে আকৃষ্ট কর‌তে হ‌বে।

তথ্য-প্রযু‌ক্তির এই যু‌গে ব্য‌াঙের ছাতার ম‌তো গ‌ড়ে উ‌ঠছে অনলাইন নিউজ‌পোর্টাল। যে কেউ ও‌য়েবসাইট খুলে ব‌নে যা‌চ্ছেন সাংবা‌দিক। রাজধানী ঢাকা‌তেই সহস্রা‌ধিক অনলাইন সংবাদমাধ্যম র‌য়ে‌ছে। এছাড়াও প্র‌তি‌টি জেলায় একা‌ধিক অনলাইন নিউজ‌পোর্টল র‌‌য়ে‌ছে। এর মধ্যে হা‌তে‌গোনা ক‌য়েক‌টি সংবাদমাধ্যম মূলধারার সাংবা‌দিকতার নী‌তিমালা মে‌নে প‌রিচা‌লিত হ‌চ্ছে। তাহ‌লে বা‌কিগু‌লো? বা‌কিগু‌লো চল‌ছে অ‌ন্যের সংবাদ 'চু‌রি' ক‌রে। মা‌নে ক‌পি অ্যান্ড পেস্ট। এরা স্প‌টে গি‌য়ে সংবাদ সংগ্রহ করছে না। তাই সত্য-‌মিথ্যা যাচাই না ক‌রেই‌ সংব‌াদ প্রকাশ কর‌ছে।

ফ‌লে পাঠক বিভ্রান্ত হ‌চ্ছেন। তারা সংবাদমাধ্য‌মের সত্যতা ও বস্তু‌নিষ্ঠতা নি‌য়ে প্রশ্ন তুল‌ছেন। কোনও কোনও সংবা‌দকে ভুয়াও বল‌ছেন। অ‌নেক সময় পাঠকরা মূল ধারার অনলাইন সংবাদমাধ্যম চিন‌তেও ভুল করছেন। তারা বি‌ভিন্ন গুজবকে সত্য ম‌নে কর‌ছেন। পাঠককে তাই স‌ত্যের সন্ধান দি‌তে হ‌বে। পাঠ‌কের আস্থা অর্জন কর‌তে হ‌বে। কো‌নোভা‌বেই পাঠক‌কে বিভ্রান্ত করা যা‌বে না।

অনলাইন সংবাদমাধ্যমগু‌লো এখন অ‌নেকটাই ‌বি‌ভিন্ন সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মের ওপর নির্ভরশীল। মুহূ‌র্তেই পাঠক টান‌তে ফেসবুক-টুইটারে সংবাদ শেয়ার করা হয়। সেখা‌নে সংবাদ সম্প‌র্কে স‌ঙ্গে স‌ঙ্গে পাঠক তার মন্তব্য ক‌রে ফেল‌ছেন। সংবা‌দের ভা‌লো-মন্দ নি‌য়ে সমা‌লোচনা করে‌ছেন। এক পাঠক আ‌রেক পাঠ‌কের স‌ঙ্গে সংবা‌দের সত্যতা, বস্তু‌নিষ্ঠতা, পক্ষপা‌তিত্ব নি‌য়ে তর্ক-‌বিতর্ক কর‌ছেন। পাঠ‌কের এই প্র‌তি‌ক্রিয়া প্র‌তি‌দিন সংবাদমাধ্যমগু‌লো‌কে নতুন নতুন চিন্তা কর‌তে শেখা‌চ্ছে।

অনলাইন সংবাদমাধ্য‌মের সব‌চে‌য়ে বড় চ্যা‌লেঞ্জ হ‌চ্ছে তাৎক্ষ‌ণিকতা তথা ব্রে‌কিং নিউজ। যখনই ঘটনা তখনই সংবাদ। সবার আ‌গে সব‌চে‌য়ে লে‌টেস্ট সংবাদ জানা‌নো অনলাইন সাংবা‌দিক‌তার অন্যতম প্রধান লক্ষ্য। আবাদ তথ্য প্রবা‌হের এই যু‌গে পাঠক আর একদিন আ‌গের নিউজ পড়‌তে চায় না। তারা ব‌লে এই নিউজ গতকাল অমুক অনলাই‌নে কিংবা ফেসবু‌কে দে‌খে‌ছি। অনলাইন সংবা‌দিক‌দের প্র‌তি‌যো‌গিতা শুধুমাত্র সাংবা‌দিক‌দের স‌ঙ্গে নয় ইন্টার‌নেট ব্যবহারকা‌রী সব মানু‌ষের স‌ঙ্গেও। কেননা কোনও ঘটনা ঘটার স‌ঙ্গে সাংবা‌দিকতার স‌ঙ্গে যুক্ত নয় এমন অ‌নে‌কেই ফেসবু‌কে ছ‌বিসহ কিংবা ছ‌বি ছাড়া নানা ঘটনা ত‌ু‌লে ধর‌ছে। আবার অ‌নে‌কেই গুজব ছড়া‌তে ফেসবুক ব্যবহার কর‌ছে। তাই অনলাইন সাংবা‌দিক‌দের সব সময় অনলাই‌নে নজরদা‌রির পাশাপা‌শি ঘটনার স‌ঙ্গে খব‌রের স‌ঙ্গে থাক‌তে হ‌য়।

তাৎক্ষ‌ণিক সংবাদ এবং সত্য সংবাদ নি‌য়েই মূলত অনলাইন সাংবা‌দিকতা। দে‌শে ইন্টার‌নেট প্রসা‌রের ফ‌লে দিন দিন অনলাইন সংবাদমাধ্য‌ম জন‌প্রিয় হ‌য়ে হ‌য়ে উঠ‌ছে। প্রসার ঘট‌ছে অনলাইন সাংবা‌দিকতার। দে‌শের খ্যাতনামা সাংবা‌দিকরাও নি‌জে‌কে আপ‌ডেট রাখ‌তে অনলাইন সাংবা‌দিকতার স‌ঙ্গে যুক্ত হ‌চ্ছেন। প্র‌য়োজনীয়তা উপল‌ব্ধি ক‌রে অনলাইন সংবাদমাধ্যমগ‌ু‌লো‌‌কে নিবন্ধ‌নের আওতায় আনতে কাজ করছে সরকার।

তারই ধারাবা‌হিকতায় অনলাইন সংবাদমাধ্যমগু‌লো‌কে শৃঙ্খলায় আন‌তে গত বছ‌রের ১৯ জুন 'জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭' এর খসড়া অনুমোদন ক‌রে সরকার। ত‌বে সে‌টি ২০১৮ সা‌লের এ‌প্রি‌লেও চূড়ান্ত ক‌রতে পারে‌নি । দেশে কত‌টি অনলাইন সংবাদমাধ্যম র‌য়ে‌ছে তার হালনাগাদ কোনও তালিকা সরকারের কাছে নেই। তবে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে নিবন্ধনের জন্য দুই হাজার ১৮টি আবেদন পড়ে‌ছে ব‌লে চল‌তি বছ‌রের শুরু‌তে তথ্যমন্ত্রী সংসদে জা‌নি‌য়ে‌ছি‌লেন।

লেখক: সাংবাদিক

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

কানামাছি

লিখেছেন সেজুতি_শিপু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫০


তারপর দীর্ঘ ভ্রমনক্লান্ত পদক্ষেপ
ক্রমশ শ্লথ হবে,
সমুখে গন্তব্যগামী পথ হ্রস্বতর -
দূর থেকে চোখে পড়বে
স্বাগত বৃক্ষের আবছা হাতছানি ।
হঠাৎ নাকে এসে লাগবে আউশ ধানের
ভাত ফোটার ঘ্রাণ
কিংবা নাম না জানা... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×