somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁশের চাটাইয়ে জড়িয়ে মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার

২০ শে মে, ২০১৮ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাবনার বেড়া উপজেলায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকারের মরদেহে জাতীয় পতাকার বদলে বাঁশের চাটাইয়ে জড়িয়ে গার্ড অব অনার দেয়া হয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধাসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকার মৃত্যুবরণ করেন। তার বাড়ি বেড়া পৌরসভার সম্ভুনাথপুরে। শনিবার বেড়া পৌর এলাকার শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে তাকে বাঁশের চাটাইয়ে জড়িয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান, স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ সকল পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে সংশ্লিষ্টদের এমন দায়িত্বহীনতা নিয়ে সমালোচনা শুরু হলে ভুল স্বীকার করেছে প্রশাসন। একে তারা অনাকাঙ্ক্ষিত ভুল বলে মেনে নিয়েছেন। কিন্তু মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা একে শুধু অবহেলা বা গাফিলতি বলতে রাজি নন। তারা একে অন্যায় বলে মনে করছেন। দোষীদের শাস্তি দাবি করেছেন।

উপজেলা প্রশাসন জানায়, প্রয়াত মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকারের গোসল করানোসহ যাবতীয় কাজকর্মের জন্য মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপর দায়িত্ব দেয়া ছিল। তারা কফিনে জাতীয় পতাকা দিয়ে মোড়ানো ছাড়াই গার্ড অব অনার প্রদানের জন্য প্রস্তুত করেন। পরে প্রশাসনের লোকজন যাওয়ার পর রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ইসহাক আলী বলেন, মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গার্ড অব অনার দেয়া হয়েছে। কিন্তু ভুলক্রমে জাতীয় পতাকা আনা হয়নি। একদম শেষ মুহূর্তে বিষয়টি আমাদের নজরে আসে। কিন্তু ততক্ষণে তীব্র রোদে লাশ প্রায় ফুলে উঠেছিল। তাই পতাকার জন্য অপেক্ষা না করে চাটাই দিয়েই গার্ড অব অনার দেয়া হয়।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, আমি নিজেও বিষয়টি লক্ষ্য করিনি। পরে যখন লক্ষ্য করলাম স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ইসহাক আলীর কাছে কারণ জানতে চাইলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। আসলে ওই সময় কিছুই করার ছিল না।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৮ রাত ৯:৩২
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

কানামাছি

লিখেছেন সেজুতি_শিপু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫০


তারপর দীর্ঘ ভ্রমনক্লান্ত পদক্ষেপ
ক্রমশ শ্লথ হবে,
সমুখে গন্তব্যগামী পথ হ্রস্বতর -
দূর থেকে চোখে পড়বে
স্বাগত বৃক্ষের আবছা হাতছানি ।
হঠাৎ নাকে এসে লাগবে আউশ ধানের
ভাত ফোটার ঘ্রাণ
কিংবা নাম না জানা... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×