somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে নির্ভীক সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা.......

১২ ই জুন, ২০০৬ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সার্বিক পরিস্থিতে এমনটাই মনে হয় যে দেশে আপাত দৃষ্টিতে সংবাদপত্রের স্বাধীনতা থাকলেও সাংবাদিকদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার টুকু আর অবশিষ্ট নেই।

অতি সাম্প্রতিক কুষ্টিয়ার ঘটনা সবারই গোচরে আছে। জনৈক সাংবাদিক কে থানার ভেতরে পেটানোর সময় "পুলিশের বিরুদ্ধে লেখার মজা দেখানো" হয়।

উপঢৌকণ দেয়া হয় "আন্দোলনের বাজার" নামক পত্রিকাকে 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দেবার হুমকির মাধ্যমে।

পত্রিকাটার কি রকম জুররত হয় স্থানীয় সাংসদ (ধোয়া তুলসী পাতা) শহীদুল ইসলামের বিরুদ্ধে লেখার! তো এমন বেয়াদবি করলে কি নেতার চেলা, চামুন্ডারা বসে বসে তামাকে ফুঁৎকার দিতে থাকবেন?

ছাত্রদল নেত্রী, নিশিতা- যিনি সাংবাদিকদের নাড়ি-ভুড়ি বের করে প্যাক করে পাঠিয়ে দেবার আহবান জানিয়েছিলেন অনুগামীদের। সেই নিশিতার দলই নাকি সংবাদপত্র আর সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করণে সচেষ্ট!

আমাদের দেশের সুনাম করার মতো যে হাতে গোনা কয়েকটা জিনিষ আছে, ক্রিকেট টা অন্যতম তার মধ্যে। আর এই ক্রিকেটের মাঠেই কিনা ঘটে গেলো সবচেয়ে বর্বর ঘটনা।

যে কয়েকটা দেশ বাংলাদেশের ক্রিকেটকে এখনো সন্দেহের চোখে দেখে তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। আরেকটু স্প্যাসিফিকলী বল্লে রিকি পন্টিং। এই রিকি পন্টিং তার নিজস্ব হ্যান্ডি ক্যামেরায় ধারণ করে নিয়ে গেছেন চট্টগ্রামের সেই বর্বর দৃশ্যগুলো।

পরবর্তিতে যখন আইসিসির কোন গুরুত্বপূর্ণ সভায়, কোন গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হবে, বাংলাদেশ কি পারবে মাথা উঁচু করে আয়োজক হবার দাবী জানাতে?

সাংবাদিকদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরোচিত এই আক্রমনের কারণে বাংলাদেশের অবস্থান আজ কোথায় দাড়ালো ক্রিকেট দুনিয়ায়?

এ সবকিছু ছাড়িয়ে যে ইসু্যটা সবার আগে সামনে চলে আসে তা হলো, নিরাপদ সাংবাদিকতা।

বস্তনিষ্ঠ আর সত্যিকার সংবাদ পরিবেশন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করলে যদি সাংবাদিকদের ক্ষমতাবানদের রোষাণলে পড়তে হয়, তাহলে "সাংবাদিকতা একটি স্বাধীন, সম্মানজনক পেশা" - কথাটার মর্মার্থ ব্যহত হয়।

এখন প্রশ্ন হলো, নতুন যারা, এ পেশায় আসতে চাইছেন তারা কি খানিকটা দ্্বিধান্বিত হয়ে পড়বেন, সাংবাদিকদের ওপর এহেন আক্রমন ও নির্বিচারের ফলে?


সমপ্রতি ভয়েস অব আমেরিকা তাদের "হ্যালো ওয়াশিংটন" ( যা মূলত প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান) অনুষ্ঠানে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তরের আয়োজন করেছিল।


অনুষ্ঠানটি অনলাইনে পাওয়া যাবে 14ই জুন, বুধবার, বাংলাদেশ সময় রাত 10টা থেকে।


http://tinyurl.com/h37bo - এখানে ডানদিকে ওপরে "Listen to the Latest Show" -তে ক্লিক করলেই অনুষ্ঠানটি শুনতে পাবেন আশা করি।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৬ দুপুর ২:১৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×