সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৪:১৯
নটর ডেম (স্মৃতিতে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নটর ডেম নিয়ে লিখার ইচ্ছাটা অনেক দিন থেকেই ভেতরে আন্দোলিত হচ্ছিল, আজকে সেই আন্দোলনে কেবল ঝাকুনী হল একটা। ব্যস্ততার স্রোতে ধেয়ে চলা সময় হঠাৎ চেইন পড়ে যাওয়া রিক্সার মতোই থমকে দাড়িয়েছে, নষ্টালজিয়ায় অভিষিক্ত নটর ডেমিয়ান পরশ পেতে চাইছে ণি্নগ্ধতায় ঘেরা সেই বোগেনভেলিয়া-র ছায়ার। হাতছানি দিয়ে ডাকছে ক্লাশ চলাকালীণ নতুন ভবন নির্মাণের ধুড়ুম-ধাড়ুম আওয়াজ, ফিজিক্স ল্যাব এর সামনের করিডোর, যেখানে ল্যাব রিপোর্ট জমা দেবার ঠিক আগ মুহুর্তের ঘষামাজা চলতো; আজমল স্যারের মজার ক্লাশ, ল্যাবে মিজান (ভঁূইয়া) স্যারের ঝারি, কেমিষ্ট্রি ল্যাবে এ সি স্যারের কটকট বক্তব্য, টেরেনস পিনেরো-র রক্ত চক্ষু ফাঁকি দিয়ে সিগারেটে ফুঁক দেয়া, ক্যাণ্টিনের অমৃতসম চায়ের সাথে জুড়ে দেয়া চপ, স্যার আসতে দেরি করলে কখন 10 মিনিট পার হয় তার জন্য প্রার্থণা করা, ক্লাশ শেষে হুড়োহুড়ি করে নামার সময় 'যাকে খুশি তাকে (চাটি) মার' খেলা । আজ আবার সেই দিন গুলোতে হাতরে বেরাচ্ছে স্মৃতি । খুব ইচ্ছে করছে হেঁটে আসি একটু মার্টিণ হলের রাস্তাটা ধরে। ---একটা রি-ইউনিয়ন আবারো স্বপ্নবিলাসী কোন নটর ডেমিয়ান কে দিতে পারে নতুন করে স্বপ্ন সাজানোর উপকরণ । কেউ কি জানেন এরকম কোন কিছূর খব র??
২০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নজির
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।