somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার এবং তার যত সমস্যা (চলমান)

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পূর্ববর্তী প্রকাশের পর) ... ... ... যদি এফ 8 প্রেস করার কোন অপশন না চাওয়া হয় তাহলে সরাসরি আপনার কাছ থেকে অন্য আরেকটি কনফার্মেশন চাওয়া হবে। আর সেটা হল আপনি উইনডোজ 'রিপেয়ার' করতে চান কিনা, আপনার সোজা সাপ্টা উত্তর হল 'না'। এরপর আবারো আপনাকে নিজ মাথার চুল ছিড়তে হবে (মানে অপেক্ষা করতে হবে)।

এই পর্যায়ে আপনার কম্পিউটারের 'হার্ড ডিস্ক স্টোরেজ ব্রেকডাউন' দেখতে পাবেন (যদি চশমার পাওয়ার ঠিক থাকে)। আপনি এখানে ইচ্ছেমতো স্টোরেজ অ্যালোকেট করতে পারেন। কীভাবে?? খুব সোজা, প্রথমে একটা ড্রাইভ (বা পার্টিশন) সিলেক্ট করুন আপ-ডাউন কী-এর সাহায্যে, তারপর 'এফ' বাটন (ভাষা ভেদে, যেমন জার্মান হলে 'এল' ) প্রেস করুন । সবগুলো ড্রাইভ এর ক্ষেত্রে এই পন্থা অনুসরণ করার পর আপনার হার্ডড্রাইভ এর 'টোটাল মেমোরী' দেখতে পাবেন। এবার আপনার ইচেছ মতো মেমোরী অ্যালোকেট করুন। প্রথমে পার্টিশন 'সি' এর জন্য ডিফলট অ্যালোকেশন মুছে দিয়ে (বেক স্পেস এর সাহায্যে) আপনার ইচ্ছেমতো একটা সংখ্যা (মেগা বাইট-এ) বসান, এন্টার চাপুন। আপনার পছন্দের সাইজ বা অ্যালোকেশন নিয়ে পার্টিশন 'সি' এখন তৈরী। বাকি আন-অ্যাসাইন্ড স্পেস টুকুর জন্যে ও একই পথ অনুসরণ করে, 'ডি', 'ই', 'এফ' ... যতখুশি চান, পার্টিশন তৈরী করতে পারেন।

... ... ... কি ভয় ভয় লাগছে? এই কাজটা প্রথম বার করতে গেলে খানিকটা ভয় লাগতে পারে, কিন্ত ঘাবড়ানোর কিছুই নেই। স্ক্রীণের নিচের দিকে উললিখিত 'কোড কী' প্রেস করে পার্টিশন অ্যাসাইনিং এর কাজটা আপনি খুব সহজেই করতে পারেন। অ্যাসাইনিং শেষ হলে এবার পার্টিশন 'সি' সিলেক্ট করে এন্টার চাপুন এবং 'ফরমেট ইনস্টলেশন' সিলেক্ট করে আবার এন্টার চাপুন ... ... ... ব্যস কেল্যা ফতে।

খুব বেশি ঝামেলা না করে থাকলে আপনার কম্পিউটারে এখন উইনডোজ ইনস্টল হচ্ছে। ও হে, এই পদ্ধতিতে আপনার আগের সব কিছুই মুছে যাবে। যদি তা করতে না চান, তাহলে কেবল পার্টিশন 'সি' এর বেলায় 'ফরমেট' করতে হবে। ... ... ...এরপর যে কাজ টুকু বাকি তা একটা বাচ্চা ও করতে পারবে (তাই বলে বোনের সদ্য স্কুলে যেতে শুরু করা ছেলেকে বসিয়ে দিবেন না যেন, তাহলে আপনার কম্পিউটার সারাজীবন ই ঐ অবস্থায় থেকে যাবে, 'উইন্ডোজ ইনস্টলেশন' আর শেষ করা লাগবেনা)। 'উইন্ডোজ ইনস্টলেশন' এর পর আপনার প্রয়োজনীয় 'সফটওয়্যার' ইনস্টল করে কম্পিউটার আবার পুরোদমে ব্যবহার করতে পারেন, বেস্ট অফ লাক... ... ...(শেষ)
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৪:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

×