ভাইসব একটা জরুরী ঘোষনা। (কেউ জরুরী অবস্থার সাথে গুলাইয়া ফেইলেন না)। পোস্টের শিরোমান দেইখা কেউ ভড়কাইয়া যাইয়েন না, ক্লোজআপ ওয়ান কিংবা কোলগেট টু বা পেপসোডেন্ট থ্রী- এগুলো কোন কিছুই না। তবে-
ব্লগে কবির নাড়াই হইছে, গল্পের নাড়াই হইছে, কাইজ্যার নাড়াই হইছে, কিন্তু সঙ্গীতের নাড়াই হয় নাই।
সঙ্গীতের নাড়াই করার লাইগাই আমার এই ঢেন্ডারা পোস্ট।
ব্লগের অনেকেই নিজে গান গাইয়া রেকর্ড কইরা এইখানে সেইখানে তার লিংক দিয়া বেড়ায়। আসেন বীর পালোয়ানেরা, শামিল হন "সঙ্গীতের নাড়াই"-এ। সাথে সাথে গান গাইয়া, সেই গানের লিংক সাবমিট করেন উত্তর-প্রতিউত্তরে, মাইতা উঠেন সঙ্গীত-কাইজ্যায়।
দিনকাল ধাইর্য্য করা হইছে : রোজ রবিবার (আসিতেছে)
সময় : রাত ৯ ঘটিকা (বিডিটি)
সঙ্গীত কাইজ্যায় রাজী হইলে দলে দলে সবাই চামচামী কইরা এই পোস্টটারে চোখের সামনে রাখার ব্যবস্থা করেন। আর নাইলে...
আয়োজক - আমরা আমরাই, আবার ক্যাডায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




