নীড়হারা পাখী....................
১৪ ই আগস্ট, ২০১১ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাগো, কতদিন তোমায় দেখিনা খাবার পর তোমার আচঁলে মুখ মুছি না। তোমার হাতের রান্নার স্বাদও ভুলতে বসেছি কী করবো বল মা, আমার যে কোন ছুটি নেই আমার রোগীরাও তো বসে থাকে আমার অপেক্ষায়, হাসপাতালের চত্বরে আমার দম বন্ধ হয়ে আসছে অনেক দিন পর ঈদের ছুটিতে তোমার কাছে যাব ঠিক করেছিলাম। ছোট্ট ভাইটির কবুতর ছানাগুলি কি আরো বড় হয়েছে মা? আমার লাগানো চেরীগাছে কি আবার ফুলে ফুলে ভরে গেছে? তুমি কি আজো খাওয়ার সময় আমি কি খেলাম ভেবে খাবার থালা চোখের জলে ভাসিয়েছ? বাবা কি সময় মতো প্রেসারের ঔষধ খায়? ভালো করে খেয়াল রেখো মা আমি যে এতদূর থেকে সন্তানের কোন দ্বায়িত্বই পালন করতে পারছি না আমারও কি কম কষ্ট মা এবারও ঈদে বাড়ি যেতে পারবো কিনা জানিনা আমার রাস্তা যে পানির নীচে, তুমি দেখনি মা রাস্তায় কত বড় ট্রাকটি উলটে পড়ে রয়েছে, দেখলে তো তুমিই আমাকে ওই রাস্তা দিয়ে আস্তে নিষেধ করে দিতে মাগো কবে আসবো কিভাবে আসবো জানিনা কিন্তু তুমি তো জানো মা সারাটা সময় আমার কিভাবে কাটে তোমাদেরকে দূরে রেখে আমি যে আর পারি না মা, আমার জন্য দোয়া কর। আর কোন চিন্তা করো না মা। তোমার দোয়া যতক্ষণ আমার সাথে আছে কেও আমার কোন ক্ষতি করতে পারবে না। ভালো থেকো আর শরীরের যত্ন নিও।
- তোমারই হতভাগ্য সন্তান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন