ওহে যুবক
২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওহে যুবক
মাঝরাতের দোরগোড়ায় ,
কে তুমি আগন্তুক ?
কি চাও হেথা
পথভ্রষ্ট যুবক ?
কতদূর যাওনি চলে,
পথ হারাবে বলে ?
কোন গাঁয়ের ভেঙ্গেছো মান,
লড়াই বিনে পলে ?
তোমার রূপের উল্টোগঙ্গায়
হরিধানের পাঁকা রং।
রূপসাগরে ডুবলে পরে
সোনা অঙ্গে ধরবে জং।
যেয়ো না তুমি অন্য পাড়ে,
দূর পাল্লার ওজন মেপে।
দেখো তোমার হৃদ-সাগরে
মুক্তো উঠছে কেঁপে কেঁপে।
হেরোনা পথিক কথার ছলে,
চাঁদ বিবাগী ডুববে জলে।
অন্তরে তার জোছনা ঢালো,
কিংশুক বর্ণে শুভ্র আলো।
আনয়ন করো শিশুর হাসি,
ত্রিতাল মায়ায় বাজিয়ে বাঁশী।
সন্ধিতে যবে নাচবে শাকি,
স্বপ্নে তার ভরিয়ো আঁখি।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন