
প্রানের আত্মকথা
তালবিহীন দুনিয়াত
বৈতালেক কচ্চ তাল, লয় ?
বুজি বুজি, হামি সবই বুজি।
হামাক তোমরা মানে লাও আর লা লাও;
হামিতো হামার কথা কয়েই যাব।
দুনিয়াত যখন আসিছনু ,
তখন কি তালেত কান্দিছনু?
হয় হয় তোমরা ঠিকই কচ্চ,
হামি তালেই কান্দিছিনু।
কিন্তু হামাক যে বান্দে ফেলল
তোমাকের এক মহাজন।
ছোল পায়ে এক বেটি ইংকা আত্তি করল;
হামি ছুটবারই পারনুনা।
তালও হারে গেল।
ইংকারা তাজা ঘর পায়ে
মনেত লোভও হোছল রে।
বিন্যার মত থাকে গেলাম
ম্যালা দিন।
কিন্তু আজ দেখিচ্চি,
ঘরডা পুরান হছে।
শ্যাওলা লাগে গ্যাছে দ্যায়ালত।
আর ইছছা করিচ্চেনা থাকবার।
মহাজন তোর বাঁধনও পঁছে গ্যাছে রে!
হামি যাচ্চি তাই ম্যালা দূর।
কিংবা
তোর পাড়াত নতুন কোন তাল খুঁজবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

